বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেফতার ৫

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বন্যপ্রাণী পাচার ও অবৈধ কেনাবেচার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গত শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং গায়ের রং ধূসর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তক্ষকটি অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। গ্রেফতারদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগে একটি মামলা রয়েছে।

ওসি সাইদুল ইসলাম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। ঢাকা জেলা ডিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাওলানা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

» জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

» বিবাহবার্ষিকীর দিনে দুই থেকে তিন হওয়ার বার্তা দিলেন সোহিনী

» হামলায় হরমুজে প্রাণ হারানো নাবিকদের বেশিরভাগই ভারতীয়

» বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

» প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

» নওগাঁয় হানিট্রাপ ফাঁদ ও ওয়েব পেজ চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেপ্তার

» বগুড়ার গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণে ছাত্রদল নেতা পলাশ 

» এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবেব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু

» নগদের মাধ্যমে দাঁড়াতে পারেন বন্যার্তদের পাশে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেফতার ৫

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বন্যপ্রাণী পাচার ও অবৈধ কেনাবেচার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গত শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং গায়ের রং ধূসর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তক্ষকটি অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। গ্রেফতারদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগে একটি মামলা রয়েছে।

ওসি সাইদুল ইসলাম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। ঢাকা জেলা ডিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com