গ্রামীণ জনপদে জীবন ও স্বাস্থ্যবিমার পরিসর বাড়াতে গার্ডিয়ান ও বেলভির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

[ঢাকা, জুলাই ১, ২০২৬] দেশের প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য জীবন ও স্বাস্থ্যবীমা সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম বেলভি গ্লোবাল হেলথ সার্ভিসেস-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে বেলভির বিস্তৃত গ্রামীণ নেটওয়ার্ক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সঙ্গে গার্ডিয়ানের উদ্ভাবনী জীবন ও স্বাস্থ্যবীমা সমাধানের সমন্বয় ঘটিয়ে দেশের সুবিধাবঞ্চিত ও ইন্স্যুরেন্স সেবার আওতার বাইরে থাকা মানুষের কাছে সাশ্রয়ী ও সহজলভ্য ইন্স্যুরেন্স সেবা পৌঁছে দেওয়া হবে।

পাশাপাশি, আর্থিক সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর ইন্স্যুরেন্স সেবার প্রসার এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মোকাবিলার সক্ষমতা জোরদারে কাজ করবে উভয় প্রতিষ্ঠান।

এ উপলক্ষে গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “যাদের সবচেয়ে বেশি আর্থিক সুরক্ষা প্রয়োজন, তাদের কাছে ইন্স্যুরেন্স সেবা পৌঁছাতে পারলেই এর প্রকৃত মূল্য তৈরি হয়। বেলভির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী জীবন ও স্বাস্থ্যবীমার সুযোগ আরও বৃদ্ধি করছি। এ উদ্যোগ আর্থিকভাবে সুরক্ষিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গার্ডিয়ানের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।”

বেলভি গ্লোবাল হেলথ সার্ভিসেস-এর চেয়ারম্যান মাহবুব জামান বলেন, “মানসম্মত স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষা উভয়ই মানুষের সার্বিক কল্যাণের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। গার্ডিয়ানের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই দুই সেবাকে আরও সহজলভ্য করতে চাই।”

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন শেখ রকিবুল করিম, এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও); সানিয়াত রহমান, চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার; আব্দুল হালিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মাইক্রো, ডিজিটাল চ্যানেল ও অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল; নওশাদুল করিম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, মাইক্রো, ডিজিটাল চ্যানেল ও অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল; এবং মো. তানিম বুলবুল, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মাইক্রো, ডিজিটাল চ্যানেল ও অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল।

বেলভি গ্লোবাল হেলথ সার্ভিসেস-এর পক্ষে উপস্থিত ছিলেন মাহবুব জামান, চেয়ারম্যান; ওমর তাসিক, ব্যবস্থাপনা পরিচালক; এবং ফারহাদ আহমেদ, পরিচালক।

এই অংশীদারিত্ব উদ্ভাবনী সহযোগিতা ও বিকল্প বিতরণ ব্যবস্থার মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে ইন্স্যুরেন্স সেবা পৌঁছে দেওয়ায় গার্ডিয়ানের ধারাবাহিক উদ্যোগকে আরও এগিয়ে নেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া আসামি র‌্যাব হাতে গ্রেফতার

» যুদ্ধের মাঝেই আবুধাবির গ্যাস প্রকল্পে ৬.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএই

» প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

» যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান

» নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

» মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

» তিন জেলায় চার নদীর পানি বিপৎসীমার ওপরে, সতর্কসীমায় আরও ১২টি

» গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

» এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা

» হজ প্যাকেজ ঘোষণা : সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্রামীণ জনপদে জীবন ও স্বাস্থ্যবিমার পরিসর বাড়াতে গার্ডিয়ান ও বেলভির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

[ঢাকা, জুলাই ১, ২০২৬] দেশের প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য জীবন ও স্বাস্থ্যবীমা সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম বেলভি গ্লোবাল হেলথ সার্ভিসেস-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই অংশীদারিত্বের মাধ্যমে বেলভির বিস্তৃত গ্রামীণ নেটওয়ার্ক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সঙ্গে গার্ডিয়ানের উদ্ভাবনী জীবন ও স্বাস্থ্যবীমা সমাধানের সমন্বয় ঘটিয়ে দেশের সুবিধাবঞ্চিত ও ইন্স্যুরেন্স সেবার আওতার বাইরে থাকা মানুষের কাছে সাশ্রয়ী ও সহজলভ্য ইন্স্যুরেন্স সেবা পৌঁছে দেওয়া হবে।

পাশাপাশি, আর্থিক সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর ইন্স্যুরেন্স সেবার প্রসার এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মোকাবিলার সক্ষমতা জোরদারে কাজ করবে উভয় প্রতিষ্ঠান।

এ উপলক্ষে গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “যাদের সবচেয়ে বেশি আর্থিক সুরক্ষা প্রয়োজন, তাদের কাছে ইন্স্যুরেন্স সেবা পৌঁছাতে পারলেই এর প্রকৃত মূল্য তৈরি হয়। বেলভির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী জীবন ও স্বাস্থ্যবীমার সুযোগ আরও বৃদ্ধি করছি। এ উদ্যোগ আর্থিকভাবে সুরক্ষিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গার্ডিয়ানের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।”

বেলভি গ্লোবাল হেলথ সার্ভিসেস-এর চেয়ারম্যান মাহবুব জামান বলেন, “মানসম্মত স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষা উভয়ই মানুষের সার্বিক কল্যাণের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। গার্ডিয়ানের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই দুই সেবাকে আরও সহজলভ্য করতে চাই।”

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন শেখ রকিবুল করিম, এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও); সানিয়াত রহমান, চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার; আব্দুল হালিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মাইক্রো, ডিজিটাল চ্যানেল ও অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল; নওশাদুল করিম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, মাইক্রো, ডিজিটাল চ্যানেল ও অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল; এবং মো. তানিম বুলবুল, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মাইক্রো, ডিজিটাল চ্যানেল ও অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল।

বেলভি গ্লোবাল হেলথ সার্ভিসেস-এর পক্ষে উপস্থিত ছিলেন মাহবুব জামান, চেয়ারম্যান; ওমর তাসিক, ব্যবস্থাপনা পরিচালক; এবং ফারহাদ আহমেদ, পরিচালক।

এই অংশীদারিত্ব উদ্ভাবনী সহযোগিতা ও বিকল্প বিতরণ ব্যবস্থার মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে ইন্স্যুরেন্স সেবা পৌঁছে দেওয়ায় গার্ডিয়ানের ধারাবাহিক উদ্যোগকে আরও এগিয়ে নেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com