বিশেষ অভিযানে ৭ মাদক কারবারি ও ২০ কিশোর গ্যাং সদস্য আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক কারবারি ও ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন—নির্মল চন্দ্র দাস, মোহাম্মদ রিয়াদ হোসেন গাজী, সোহরাব রারী, মো. সবির হোসেন, সাদ্দাম, প্রান্ত ও মোহাম্মদ মাসুদ। এছাড়াও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ২০ সদস্যকে আটক করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, আটক মাদক কারবারি এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, আটক কিশোর গ্যাং সদস্যদের কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার

» ঢামেক হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক

» দক্ষ জনশক্তি গড়ে তোলাই উন্নত দেশ গড়ার প্রধান হাতিয়ার: ডেপুটি স্পিকার

» বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

» ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

» জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ

» অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

» বন্যা মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

» ফাইনালে সাদা-আকাশি জার্সিতে নামবে মেসিরা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ অভিযানে ৭ মাদক কারবারি ও ২০ কিশোর গ্যাং সদস্য আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক কারবারি ও ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন—নির্মল চন্দ্র দাস, মোহাম্মদ রিয়াদ হোসেন গাজী, সোহরাব রারী, মো. সবির হোসেন, সাদ্দাম, প্রান্ত ও মোহাম্মদ মাসুদ। এছাড়াও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ২০ সদস্যকে আটক করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, আটক মাদক কারবারি এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, আটক কিশোর গ্যাং সদস্যদের কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com