রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে : অ্যাটর্নি জেনারেল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হাইকোর্টে শিশু রামিসাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এছাড়া হাইকোর্টে রামিসা হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১১ জুন) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি তিনি নিজেই করবেন।

এর আগে, বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।

আগামী রবিবার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এ হাইকোর্ট বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স এবং একই রায় হতে উদ্ভূত সকল ফৌজদারি আপীল ও জেল আপীল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এই বেঞ্চ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে চলবে না: ফরহাদ হোসেন আজাদ

» টাঙ্গাইল মেডিকেলে জনবল সংকট দূর হবে দ্রুত: প্রতিমন্ত্রী টুকু

» বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল

» স্ত্রীর মন্তব্যের জবাবে গোবিন্দ বললেন ‘এবার মেরেই ফেলো’

» ইতিহাস বদলানোর নেপথ্যে যেসব ফল

» ভারী বৃষ্টি ও ভূমিধসে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সংকট, ক্ষতিগ্রস্ত ২৬ হাজার মানুষ

» স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয়

» বেলজিয়ামের রোলারকোস্টার যাত্রায় কি পিষ্ট হবে ‘নিখুঁত’ স্পেন?

» ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

» বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে : অ্যাটর্নি জেনারেল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : হাইকোর্টে শিশু রামিসাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এছাড়া হাইকোর্টে রামিসা হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১১ জুন) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি তিনি নিজেই করবেন।

এর আগে, বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।

আগামী রবিবার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এ হাইকোর্ট বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স এবং একই রায় হতে উদ্ভূত সকল ফৌজদারি আপীল ও জেল আপীল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এই বেঞ্চ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com