বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে মো. কালাম মোল্যা (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার  রাত ৯টার দিকে উপজেলার দিঘলিয়া বাজারের ব্রিজের কাছাকাছি জোড়া কবরের সামনে এ ঘটনা ঘটে।

আহত মো. কালাম মোল্যা নড়াগাতী থানার মাওলি ইউনিয়নের কাটাদুরা গ্রামের মৃত আপিল উদ্দিন মোল্যার ছেলে। তিনি মাওলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কামাল মোল্যা লোহাগড়া থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি কাটাদুরা গ্রামে যাচ্ছিলেন। পথে দিঘলয়া বাজার পার হয়ে একটি ব্রিজের কাছাকাছি জোড়া কবরের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তার বাম হাত এবং পায়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহত কামাল মোল্যাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। পরে তাকে ঢাকায় নেওয়া হয়।

নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান বলেন, কালাম মোল্যা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। আমি তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে মো. কালাম মোল্যা (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার  রাত ৯টার দিকে উপজেলার দিঘলিয়া বাজারের ব্রিজের কাছাকাছি জোড়া কবরের সামনে এ ঘটনা ঘটে।

আহত মো. কালাম মোল্যা নড়াগাতী থানার মাওলি ইউনিয়নের কাটাদুরা গ্রামের মৃত আপিল উদ্দিন মোল্যার ছেলে। তিনি মাওলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কামাল মোল্যা লোহাগড়া থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি কাটাদুরা গ্রামে যাচ্ছিলেন। পথে দিঘলয়া বাজার পার হয়ে একটি ব্রিজের কাছাকাছি জোড়া কবরের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তার বাম হাত এবং পায়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহত কামাল মোল্যাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। পরে তাকে ঢাকায় নেওয়া হয়।

নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান বলেন, কালাম মোল্যা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। আমি তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত আসামিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com