পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা সিদ্ধান্তে প্রশ্ন তুললেন হাদির বোন মাসুমা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  পাঠ্যবইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বগাথা তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৮ সালের বইয়ে তার জীবন, কর্ম, শাহাদাত ও পরবর্তী ঘটনাগুলো তুলে ধরে পাঠ্য রাখা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ জুন শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সিদ্ধান্তে কিছুটা আপত্তি জানিয়েছেন ওসমান হাদির বোন মাসুমা হাদি। ১১ জুন রাত ১টা ৩৩ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

মাসুমা হাদি লিখেছেন, ‌‘আমার ভাইয়ের শাহাদাতের দিন থেকেই গণমাধ্যমের মারফতে দাবি করেছি, সরকার যেন অবশ্যই আমার ভাইয়ের বীরত্বগাথা জীবনী পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করেন।’

তিনি লিখেছেন, ‘অবশেষে সরকার শহীদ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রশংসার দাবিদার। তবে ২০২৮ সাল থেকে শুধু পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে কেন?’

ওসমান হাদির বোন প্রশ্ন তুলে লিখেছেন, ‘আমার প্রশ্ন, ২০২৭ সালে হবে না কেন? এবং শুধু পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকে কেন?’ মাসুমা লিখেছেন, ‘আমার দাবি, অবশ্যই ২০২৭ সালে পঞ্চম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী অন্তর্ভুক্ত করা হোক।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মানবপাচারের অভিযোগে টেক্সাসের আদালতে বাংলাদেশি সাইফুল্লাহ

» রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৮৭ জন গ্রেফতার

» যুদ্ধের মধ্যেই মার্কিন নারীকে মুক্তি, ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

» জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» মাওলানা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

» জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

» বিবাহবার্ষিকীর দিনে দুই থেকে তিন হওয়ার বার্তা দিলেন সোহিনী

» হামলায় হরমুজে প্রাণ হারানো নাবিকদের বেশিরভাগই ভারতীয়

» বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা সিদ্ধান্তে প্রশ্ন তুললেন হাদির বোন মাসুমা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  পাঠ্যবইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বগাথা তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৮ সালের বইয়ে তার জীবন, কর্ম, শাহাদাত ও পরবর্তী ঘটনাগুলো তুলে ধরে পাঠ্য রাখা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ জুন শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সিদ্ধান্তে কিছুটা আপত্তি জানিয়েছেন ওসমান হাদির বোন মাসুমা হাদি। ১১ জুন রাত ১টা ৩৩ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।

মাসুমা হাদি লিখেছেন, ‌‘আমার ভাইয়ের শাহাদাতের দিন থেকেই গণমাধ্যমের মারফতে দাবি করেছি, সরকার যেন অবশ্যই আমার ভাইয়ের বীরত্বগাথা জীবনী পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করেন।’

তিনি লিখেছেন, ‘অবশেষে সরকার শহীদ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রশংসার দাবিদার। তবে ২০২৮ সাল থেকে শুধু পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে কেন?’

ওসমান হাদির বোন প্রশ্ন তুলে লিখেছেন, ‘আমার প্রশ্ন, ২০২৭ সালে হবে না কেন? এবং শুধু পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকে কেন?’ মাসুমা লিখেছেন, ‘আমার দাবি, অবশ্যই ২০২৭ সালে পঞ্চম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী অন্তর্ভুক্ত করা হোক।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com