সাভারে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার আসামি ছিনতাই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের সময় হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সাভার থানার এসআই এস এম শামীম ও এএসআই মশিউর রহমান। প্রথমে তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান দুই কর্মকর্তা। সিভিল পোশাকে থাকা অবস্থায় তারা রফিকুলকে আটক করেন।

তবে গ্রেফারের পরপরই আসামির সহযোগীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি, চড় এবং ইট দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে রফিকুলকে ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন ব্যক্তি হামলায় অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, রফিকুল ইসলাম এলাকার পরিচিত মাদক কারবারি এবং হামলায় জড়িতদের অনেকেই মাদকচক্রের সদস্য।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলায় ৪০ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে এলাকায় মাদক কারবার নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাভারে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার আসামি ছিনতাই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাভারে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের সময় হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সাভার থানার এসআই এস এম শামীম ও এএসআই মশিউর রহমান। প্রথমে তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান দুই কর্মকর্তা। সিভিল পোশাকে থাকা অবস্থায় তারা রফিকুলকে আটক করেন।

তবে গ্রেফারের পরপরই আসামির সহযোগীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি, চড় এবং ইট দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে রফিকুলকে ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন ব্যক্তি হামলায় অংশ নেন। স্থানীয়দের অভিযোগ, রফিকুল ইসলাম এলাকার পরিচিত মাদক কারবারি এবং হামলায় জড়িতদের অনেকেই মাদকচক্রের সদস্য।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলায় ৪০ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে এলাকায় মাদক কারবার নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com