সচিবালয়মুখী মিছিল আটকে দিল পুলিশ, স্মারকলিপি জমা দিতে মন্ত্রণালয়ে প্রতিনিধিদল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচেতন গ্রাহক ফোরামের সচিবালয়মুখী মিছিল পল্টন মোড়ে থামিয়ে দিয়েছে পুলিশ। তবে ফোরামের একটি প্রতিনিধিদলকে লিখিত দাবিগুলো স্মারকলিপি আকারে অর্থমন্ত্রী বরাবর জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ সময় আন্দোলনকারীরা পল্টন থেকে গুলিস্তানমুখী প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় মতিঝিলের ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে থেকে সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মিছিলটি সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। দুপুর ১২টার দিকে মিছিলটি পল্টন মোড়ে পৌঁছালে পুলিশ সেটি আটকে দেয়। পরে ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়।

জানা গেছে, ওই স্মারকলিপিতে মোট ৬টি দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ, ব্যাংক রেজুলেশনের ১৮ (ক) ধারা বাতিল, লুটেরাদের অর্থ দেশে ফিরিয়ে আনতে বিশেষ টাস্কফোর্স গঠন, লুটেরাদের বিচার নিশ্চিত করা এবং এস আলম গ্রুপের হাতে থাকা শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি।

এর আগে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সচেতন গ্রাহক ফোরাম। উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১জন নিহত

» সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

» বাজারে বেড়েছে ডিমের দাম, মাছের দামও চড়া

» রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা হত্যায় জড়িত ৬ জন গ্রেপ্তার

» বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি : জামায়াত আমির

» তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান করতে হবে: জামায়াত আমির

» বিটরুট কেন খাবেন

» রক্তে কলেস্টেরল: ওষুধ কতদিন খাবেন?

» ছাত্রকে কুপিয়ে হত্যা ঘটনায় ১জন গ্রেফতার

» সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সচিবালয়মুখী মিছিল আটকে দিল পুলিশ, স্মারকলিপি জমা দিতে মন্ত্রণালয়ে প্রতিনিধিদল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচেতন গ্রাহক ফোরামের সচিবালয়মুখী মিছিল পল্টন মোড়ে থামিয়ে দিয়েছে পুলিশ। তবে ফোরামের একটি প্রতিনিধিদলকে লিখিত দাবিগুলো স্মারকলিপি আকারে অর্থমন্ত্রী বরাবর জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ সময় আন্দোলনকারীরা পল্টন থেকে গুলিস্তানমুখী প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় মতিঝিলের ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে থেকে সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মিছিলটি সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে। দুপুর ১২টার দিকে মিছিলটি পল্টন মোড়ে পৌঁছালে পুলিশ সেটি আটকে দেয়। পরে ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়।

জানা গেছে, ওই স্মারকলিপিতে মোট ৬টি দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ, ব্যাংক রেজুলেশনের ১৮ (ক) ধারা বাতিল, লুটেরাদের অর্থ দেশে ফিরিয়ে আনতে বিশেষ টাস্কফোর্স গঠন, লুটেরাদের বিচার নিশ্চিত করা এবং এস আলম গ্রুপের হাতে থাকা শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি।

এর আগে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সচেতন গ্রাহক ফোরাম। উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com