নাসির-তামিমার খালাসের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে বাদী পক্ষ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রীর তামিমা সুলতানা তাম্মি।  তাদের বেকসুর খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাদী পক্ষ।

বুধবার বেলা সাড়ে ১২টায় রায় ঘোষণার পর সাংবাদিকদের এ তথ্য জানান মামলার বাদী রাকিব হাসানের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইশরাত হাসান।

রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে আইনজীবী ইসরাত হাসান বলেন, কয়েকদিন ধরেই আসামিপক্ষ বিভিন্নভাবে দাবি করে আসছিল যে তারা এ মামলায় খালাস পেতে যাচ্ছেন। এরপরও আইনের প্রতি আস্থা রেখে তারা মামলাটি পরিচালনা করেছেন। তিনি জানান, মামলার বাদী একাধিকবার তাকে আর্থিক অসচ্ছলতার কথা বলেছেন, তবে তিনি ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়ে মামলাটি এগিয়ে নিয়েছেন।

ইসরাত হাসান আরও বলেন, মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল। তার মতে, এ ধরনের ঘটনায় ব্যভিচার ও জালিয়াতিকে প্রশ্রয় দেওয়া হলে তা বাদীর প্রতি অন্যায়ের শামিল হবে।

রায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি।

এসময় মামলার বাদী রাকিব হাসান বলেন, ‘যার ক্ষমতা আছে, পাওয়ার আছে- তাদের কাছ থেকে আমাদের মত সাধারণ মানুষের পক্ষে কোন বিচার আশা করা যায় না। আমরা আপিলে যাব, ইনশাআল্লাহ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার

» ঢামেক হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক

» দক্ষ জনশক্তি গড়ে তোলাই উন্নত দেশ গড়ার প্রধান হাতিয়ার: ডেপুটি স্পিকার

» বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

» ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

» জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ

» অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

» বন্যা মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

» ফাইনালে সাদা-আকাশি জার্সিতে নামবে মেসিরা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাসির-তামিমার খালাসের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে বাদী পক্ষ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রীর তামিমা সুলতানা তাম্মি।  তাদের বেকসুর খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাদী পক্ষ।

বুধবার বেলা সাড়ে ১২টায় রায় ঘোষণার পর সাংবাদিকদের এ তথ্য জানান মামলার বাদী রাকিব হাসানের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইশরাত হাসান।

রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে আইনজীবী ইসরাত হাসান বলেন, কয়েকদিন ধরেই আসামিপক্ষ বিভিন্নভাবে দাবি করে আসছিল যে তারা এ মামলায় খালাস পেতে যাচ্ছেন। এরপরও আইনের প্রতি আস্থা রেখে তারা মামলাটি পরিচালনা করেছেন। তিনি জানান, মামলার বাদী একাধিকবার তাকে আর্থিক অসচ্ছলতার কথা বলেছেন, তবে তিনি ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়ে মামলাটি এগিয়ে নিয়েছেন।

ইসরাত হাসান আরও বলেন, মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল। তার মতে, এ ধরনের ঘটনায় ব্যভিচার ও জালিয়াতিকে প্রশ্রয় দেওয়া হলে তা বাদীর প্রতি অন্যায়ের শামিল হবে।

রায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি।

এসময় মামলার বাদী রাকিব হাসান বলেন, ‘যার ক্ষমতা আছে, পাওয়ার আছে- তাদের কাছ থেকে আমাদের মত সাধারণ মানুষের পক্ষে কোন বিচার আশা করা যায় না। আমরা আপিলে যাব, ইনশাআল্লাহ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com