প্রথম দেখায় অপছন্দ, পরে প্রেম— নিজের গল্প শোনালেন কঙ্গনা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউডের মুখরা রমণী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। অভিনেতা থেকে রাজনীতিবিদ— কাউকে ছাড়েন না। সংসদ সদস্য হয়েও বদলায়নি স্বভাব। তবে কাটখোট্টা কঙ্গনার জীবনেও এসেছিল প্রেম। সম্প্রতি এক সাক্ষাৎকারে খুলেছিলেন ব্যক্তি জীবনের ঝাঁপি।

ভারতীয় সংবাদসমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিভার এফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম, সম্পর্ক এবং বিয়ে নিয়ে কথা বলেছেন কঙ্গনা। তিনি মনে করেন সামাজিক মাধ্যমে সম্পর্কের খবর ফলাও করে প্রচার থেকে বিরত থাকা উচিত।

অভিনেত্রীর কথায়, ‘একটা বিষয় আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা দেখানো যেমন— হাঁটু গেড়ে বসে প্রস্তাব দেওয়া, আংটি, বেড়াতে যাওয়ার ছবি এই সব শেয়ার করার থেকে দূরে থাকা উচিত। বর্তমান দিনের সম্পর্কগুলোতে সমস্যা দেখা দেয়, কারণ মানুষ ক্রমাগত অনলাইনে যা দেখে তার সঙ্গে নিজের জীবনের তুলনা করে এবং ভাবে যে তাঁদের জীবনটা কেন সেরকম নয়।’

প্রথম দেখায় প্রেমেও বিশ্বাসী নন কঙ্গনা। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জানান, প্রথম দর্শনে অপছন্দ হয়েছিল তার। বলেন, ‘আমার গল্পটা প্রথম দর্শনে প্রেম ছিল না, সম্ভবত প্রথম দর্শনে অপছন্দের ছিল। তারপর তা প্রেমে পরিণত হয়। এই সব গতানুগতিক ধারণাগুলো অর্থহীন।’

সম্পর্কের ক্ষেত্রে কঙ্গনার পরামর্শ, ‘যদি আপনি সেই মানুষটিকে খুঁজে পান, তার মধ্যে শত শত ভুলত্রুটি থাকলেও যদি মনেপ্রাণে জানেন যে সে আপনার জন্যই তৈরি, তবে আপনার সঙ্গে তিনি এবং তাঁর সঙ্গে আপনি থেকে যাবেন । তাঁকে মূল্য দিন, ইনস্টাগ্রাম রিলের সঙ্গে তুলনা করবেন না। আমি অনেককে সোশ্যাল মিডিয়ার কারণে কষ্ট পেতে দেখি। তাঁরা তাঁদের জীবনে যা কিছু ভালো আছে সেদিকে না তাকিয়ে, যা নেই তার ওপরই বেশি মনোযোগ দেয়।’

মুক্তির অপেক্ষায় আছে কঙ্গনা অভিনীত সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা দেয়।’। আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে আসার কথা। এতে নার্সের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার

» ঢামেক হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক

» দক্ষ জনশক্তি গড়ে তোলাই উন্নত দেশ গড়ার প্রধান হাতিয়ার: ডেপুটি স্পিকার

» বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

» ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

» জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ

» অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

» বন্যা মোকাবিলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

» ফাইনালে সাদা-আকাশি জার্সিতে নামবে মেসিরা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রথম দেখায় অপছন্দ, পরে প্রেম— নিজের গল্প শোনালেন কঙ্গনা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বলিউডের মুখরা রমণী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। অভিনেতা থেকে রাজনীতিবিদ— কাউকে ছাড়েন না। সংসদ সদস্য হয়েও বদলায়নি স্বভাব। তবে কাটখোট্টা কঙ্গনার জীবনেও এসেছিল প্রেম। সম্প্রতি এক সাক্ষাৎকারে খুলেছিলেন ব্যক্তি জীবনের ঝাঁপি।

ভারতীয় সংবাদসমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিভার এফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম, সম্পর্ক এবং বিয়ে নিয়ে কথা বলেছেন কঙ্গনা। তিনি মনে করেন সামাজিক মাধ্যমে সম্পর্কের খবর ফলাও করে প্রচার থেকে বিরত থাকা উচিত।

অভিনেত্রীর কথায়, ‘একটা বিষয় আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা দেখানো যেমন— হাঁটু গেড়ে বসে প্রস্তাব দেওয়া, আংটি, বেড়াতে যাওয়ার ছবি এই সব শেয়ার করার থেকে দূরে থাকা উচিত। বর্তমান দিনের সম্পর্কগুলোতে সমস্যা দেখা দেয়, কারণ মানুষ ক্রমাগত অনলাইনে যা দেখে তার সঙ্গে নিজের জীবনের তুলনা করে এবং ভাবে যে তাঁদের জীবনটা কেন সেরকম নয়।’

প্রথম দেখায় প্রেমেও বিশ্বাসী নন কঙ্গনা। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জানান, প্রথম দর্শনে অপছন্দ হয়েছিল তার। বলেন, ‘আমার গল্পটা প্রথম দর্শনে প্রেম ছিল না, সম্ভবত প্রথম দর্শনে অপছন্দের ছিল। তারপর তা প্রেমে পরিণত হয়। এই সব গতানুগতিক ধারণাগুলো অর্থহীন।’

সম্পর্কের ক্ষেত্রে কঙ্গনার পরামর্শ, ‘যদি আপনি সেই মানুষটিকে খুঁজে পান, তার মধ্যে শত শত ভুলত্রুটি থাকলেও যদি মনেপ্রাণে জানেন যে সে আপনার জন্যই তৈরি, তবে আপনার সঙ্গে তিনি এবং তাঁর সঙ্গে আপনি থেকে যাবেন । তাঁকে মূল্য দিন, ইনস্টাগ্রাম রিলের সঙ্গে তুলনা করবেন না। আমি অনেককে সোশ্যাল মিডিয়ার কারণে কষ্ট পেতে দেখি। তাঁরা তাঁদের জীবনে যা কিছু ভালো আছে সেদিকে না তাকিয়ে, যা নেই তার ওপরই বেশি মনোযোগ দেয়।’

মুক্তির অপেক্ষায় আছে কঙ্গনা অভিনীত সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা দেয়।’। আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে আসার কথা। এতে নার্সের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com