ইরান ইস্যুতে আর উত্তেজনা বৃদ্ধি চায় না উপসাগরীয় দেশগুলো : বিশ্লেষক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : উপসাগরীয় দেশগুলো ‘নিশ্চিতভাবেই এই অঞ্চলে আর কোনো উত্তেজনা বৃদ্ধি পাক তা চায় না’ বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসি-ভিত্তিক ‘গালফ ইন্টারন্যাশনাল ফোরাম’-এর নির্বাহী পরিচালক দানিয়া থাফার।

মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সাথে আলাপকালে এ মন্তব্য করেন দানিয়া থাফার।

থাফার বলেন, ‘তারা এখন যে সংকটের মুখোমুখি হচ্ছে, তার একটি টেকসই সমাধান চায়।’ তিনি আরও যোগ করেন, ওয়াশিংটনের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচি যতটা অগ্রাধিকার পায়, উপসাগরীয় দেশগুলোর কাছে তা ‘শীর্ষ অগ্রাধিকার নয়’।

তাঁর মতে, উপসাগরীয় দেশগুলো এই মুহূর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জরুরি প্রয়োজনীয়তা এবং ইরানের প্রচলিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তৈরি হওয়া হুমকির বিষয়ে অনেক বেশি উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আঞ্চলিক উত্তেজনা হ্রাস করা এবং এমন একটি চুক্তিতে পৌঁছানো যা সব পক্ষের ক্ষোভ ও উদ্বেগের সমাধান করতে পারে-সেটিই হবে উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে আদর্শ পরিস্থিতি।’  সূত্র : আল-জাজিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

» স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

» গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

» বিয়ে করতে চান অনন্যা, ভবিষ্যতে মা হওয়ারও ইচ্ছা

» সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এমপিদের: স্পিকার

» হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের টেস্ট অভিষেক

» বিআরটিসির ২০ হাজার পেশাদার চালকের রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন করলেন সড়ক প্রতিমন্ত্রী

» ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের: অর্থমন্ত্রী

» অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: প্রধান তথ্য কমিশনার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরান ইস্যুতে আর উত্তেজনা বৃদ্ধি চায় না উপসাগরীয় দেশগুলো : বিশ্লেষক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : উপসাগরীয় দেশগুলো ‘নিশ্চিতভাবেই এই অঞ্চলে আর কোনো উত্তেজনা বৃদ্ধি পাক তা চায় না’ বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ডিসি-ভিত্তিক ‘গালফ ইন্টারন্যাশনাল ফোরাম’-এর নির্বাহী পরিচালক দানিয়া থাফার।

মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সাথে আলাপকালে এ মন্তব্য করেন দানিয়া থাফার।

থাফার বলেন, ‘তারা এখন যে সংকটের মুখোমুখি হচ্ছে, তার একটি টেকসই সমাধান চায়।’ তিনি আরও যোগ করেন, ওয়াশিংটনের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচি যতটা অগ্রাধিকার পায়, উপসাগরীয় দেশগুলোর কাছে তা ‘শীর্ষ অগ্রাধিকার নয়’।

তাঁর মতে, উপসাগরীয় দেশগুলো এই মুহূর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জরুরি প্রয়োজনীয়তা এবং ইরানের প্রচলিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তৈরি হওয়া হুমকির বিষয়ে অনেক বেশি উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আঞ্চলিক উত্তেজনা হ্রাস করা এবং এমন একটি চুক্তিতে পৌঁছানো যা সব পক্ষের ক্ষোভ ও উদ্বেগের সমাধান করতে পারে-সেটিই হবে উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে আদর্শ পরিস্থিতি।’  সূত্র : আল-জাজিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com