জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আট দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি পালনে যেন জন দুর্ভোগ না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে দলীয় কর্মসূচি গ্রহণের কথা জানান তিনি।

সভায় যুগ্ম মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

৮ দিনব্যাপী কর্মসূচি

রিজভী বলেন, যৌথসভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৫ মে থেকে ১ জুন ২০২৬ পর্যন্ত আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—

শাহাদাতবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা আয়োজন, ৩১ মে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে কেন্দ্রীয় আলোচনা সভা, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত করবেন।

পরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা পর্যায়ে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

বিএনপির উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে একই দিনে পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

» সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

» ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী

» আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

» কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী: ‘তোমাদের ফুটবল আছে?’ ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’

» যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন

» ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

» ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না : নুর

» আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী টুকু

» যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব : ফরহাদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আট দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি পালনে যেন জন দুর্ভোগ না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে দলীয় কর্মসূচি গ্রহণের কথা জানান তিনি।

সভায় যুগ্ম মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

৮ দিনব্যাপী কর্মসূচি

রিজভী বলেন, যৌথসভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৫ মে থেকে ১ জুন ২০২৬ পর্যন্ত আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—

শাহাদাতবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা আয়োজন, ৩১ মে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে কেন্দ্রীয় আলোচনা সভা, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত করবেন।

পরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা পর্যায়ে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

বিএনপির উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে একই দিনে পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com