বিদেশি পিস্তল-গুলিসহ ১জন আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সামছুদ্দোহা, এসআই মামুন মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জান্নাতুল বাকীসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের এক পর্যায়ে সাইফুলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তার সঙ্গে কোনো অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

» সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

» ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী

» আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

» কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী: ‘তোমাদের ফুটবল আছে?’ ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’

» যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন

» ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

» ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না : নুর

» আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী টুকু

» যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব : ফরহাদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশি পিস্তল-গুলিসহ ১জন আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সামছুদ্দোহা, এসআই মামুন মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জান্নাতুল বাকীসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের এক পর্যায়ে সাইফুলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তার সঙ্গে কোনো অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com