গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় ফাইবার অ্যাট হোমের কর্মী ও তাঁদের পরিবার

[ঢাকা, ১৭ মে, ২০২৬] গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিস্তৃত ইন্স্যুরেন্স সুরক্ষা
ব্যবস্থায় যুক্ত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম লিমিটেড। নতুন এই
অংশীদারিত্বের ফলে প্রতিষ্ঠানটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এখন থেকে গার্ডিয়ানের
আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন।

দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তির ফলে ফাইবার অ্যাট হোম লিমিটেডের কর্মী ও তাঁদের পরিবারের
সদস্যরা নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষার পাশাপাশি গার্ডিয়ানের দেশব্যাপী ৪৫০টির বেশি পার্টনার
হাসপাতাল থেকে সহজেই প্রয়োজনীয় মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।উদ্ভাবনী ও
পূর্ণাঙ্গ কর্মী–সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে গার্ডিয়ানের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন এই
উদ্যোগ।

গত ১০ মে ঢাকার গুলশানে অবস্থিত গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ এবং ফাইবার অ্যাট
হোম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রফিকুর রহমান, পিএসসি (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ অংশীদারিত্ব সম্পর্কে শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, ‘যোগ্য ও দক্ষ কর্মীদের আকৃষ্ট
করতে ও ধরে রাখতে প্রতিষ্ঠানগুলোর জন্য সমন্বিত কর্মী-সুবিধা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের কর্মী ও পরিবারের সদস্যদের নির্ভরযোগ্য জীবন বীমা ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে পারব। এতে তাঁরা আরও বেশি মানসিক স্বস্তি ও আর্থিক নিরাপত্তা নিয়ে নিজেদের দায়িত্ব পালনে মনোযোগী হতে পারবেন।’

অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এন্টারপ্রাইজ বিজনেস
অফিসার সানিয়াত রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব গ্রুপ বিজনেস গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি হেড অব গ্রুপ সার্ভিসেস ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ বিজনেস লিড মোহাম্মদ শোয়েব এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার–গ্রুপ বিজনেস মুবাসসির বুশরা উপস্থিত ছিলেন।

ফাইবার অ্যাট হোম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জসিম উদ্দিন, কোম্পানি সেক্রেটারি কাজী সালাউদ্দিন, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) মো. মাসুদ রাব্বি, সিনিয়র ম্যানেজার (এইচআর) মো. লুৎফুল কবির এবং ডেপুটি ম্যানেজার (এইচআর) সাদ্দাম হোসেন। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের আরও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে গার্ডিয়ান সারা দেশে ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। একই
সঙ্গে দেশের এক কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন।

ডিজিটাল উদ্ভাবন ও সেবার অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও নির্বিঘ্ন ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে গার্ডিয়ান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

» স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

» গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

» বিয়ে করতে চান অনন্যা, ভবিষ্যতে মা হওয়ারও ইচ্ছা

» সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এমপিদের: স্পিকার

» হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের টেস্ট অভিষেক

» বিআরটিসির ২০ হাজার পেশাদার চালকের রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন করলেন সড়ক প্রতিমন্ত্রী

» ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের: অর্থমন্ত্রী

» অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: প্রধান তথ্য কমিশনার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় ফাইবার অ্যাট হোমের কর্মী ও তাঁদের পরিবার

[ঢাকা, ১৭ মে, ২০২৬] গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিস্তৃত ইন্স্যুরেন্স সুরক্ষা
ব্যবস্থায় যুক্ত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম লিমিটেড। নতুন এই
অংশীদারিত্বের ফলে প্রতিষ্ঠানটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এখন থেকে গার্ডিয়ানের
আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন।

দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তির ফলে ফাইবার অ্যাট হোম লিমিটেডের কর্মী ও তাঁদের পরিবারের
সদস্যরা নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষার পাশাপাশি গার্ডিয়ানের দেশব্যাপী ৪৫০টির বেশি পার্টনার
হাসপাতাল থেকে সহজেই প্রয়োজনীয় মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।উদ্ভাবনী ও
পূর্ণাঙ্গ কর্মী–সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে গার্ডিয়ানের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন এই
উদ্যোগ।

গত ১০ মে ঢাকার গুলশানে অবস্থিত গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ এবং ফাইবার অ্যাট
হোম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রফিকুর রহমান, পিএসসি (অব.) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ অংশীদারিত্ব সম্পর্কে শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, ‘যোগ্য ও দক্ষ কর্মীদের আকৃষ্ট
করতে ও ধরে রাখতে প্রতিষ্ঠানগুলোর জন্য সমন্বিত কর্মী-সুবিধা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের কর্মী ও পরিবারের সদস্যদের নির্ভরযোগ্য জীবন বীমা ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে পারব। এতে তাঁরা আরও বেশি মানসিক স্বস্তি ও আর্থিক নিরাপত্তা নিয়ে নিজেদের দায়িত্ব পালনে মনোযোগী হতে পারবেন।’

অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এন্টারপ্রাইজ বিজনেস
অফিসার সানিয়াত রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব গ্রুপ বিজনেস গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ডেপুটি হেড অব গ্রুপ সার্ভিসেস ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ বিজনেস লিড মোহাম্মদ শোয়েব এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার–গ্রুপ বিজনেস মুবাসসির বুশরা উপস্থিত ছিলেন।

ফাইবার অ্যাট হোম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জসিম উদ্দিন, কোম্পানি সেক্রেটারি কাজী সালাউদ্দিন, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) মো. মাসুদ রাব্বি, সিনিয়র ম্যানেজার (এইচআর) মো. লুৎফুল কবির এবং ডেপুটি ম্যানেজার (এইচআর) সাদ্দাম হোসেন। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের আরও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে গার্ডিয়ান সারা দেশে ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। একই
সঙ্গে দেশের এক কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন।

ডিজিটাল উদ্ভাবন ও সেবার অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও নির্বিঘ্ন ইন্স্যুরেন্স ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে গার্ডিয়ান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com