জুয়া সেন্টারে অভিযান, নগদ টাকা-ডিভাইসসহ গ্রেপ্তার ১৫

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : নওগাঁর মান্দায় পৃথক দুটি অভিযানে অনলাইন জুয়া পরিচালনাকারী এক যুবকসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

শুক্রবার  জেলা পুলিশের মিডিয়া সেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে স্থানীয় থানা পুলিশ। প্রথম অভিযানে রাত ১১টার দিকে কাশোপাড়া এলাকার সোহেল হোসেনের বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও পাঁচটি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অপরাধে গ্রেপ্তার করা হয় তিন যুবককে।

আটকদের মধ্যে সোহেল হোসেন নামে দুই যুবক ও রবিউল ইসলাম নামে আরেক যুবক রয়েছে।

এর কয়েক ঘণ্টা পর দিনগত রাত সাড়ে ৩টার দিকে দিনবনি হাড়ি এলাকার ফজলুর রহমানের বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করে মান্দা থানা পুলিশ। বাড়িটির কক্ষ ভাড়া নিয়ে কয়েকজন তরুণ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সেন্টার পরিচালনা করছিলেন। সেখানে কম্পিউটার ও ল্যাপটপ বসিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনকে গভীর রাতে জুয়ার সুযোগ দেওয়া হতো।

অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১৫টি মোবাইল ফোন, ১১টি কম্পিউটার, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড ও তিনটি ল্যাপটপ।

গ্রেপ্তাররা হলেন–আল আমিন (২৮), আল মামুন (২২), শাকিল বাবু (১৯), বদিউজ্জামান (২০), শাফায়েত রাব্বি (১৯), আরিফ হোসেন (৩০), মুশফিকুর রেজা (২২), রবিউল ইসলাম (২৬), নাইস বাবু (২৫), রোমান বাবু (২১), নাজমুল হোসেন (২৭) ও শাফায়েত (১৯)।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একাধিক ধারায় মামলা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলার লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে।

এরা মানি লন্ডারিংয়ের সঙ্গেও জড়িত বলে ধারণা করা হচ্ছে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলাজুড়ে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

» স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

» গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

» বিয়ে করতে চান অনন্যা, ভবিষ্যতে মা হওয়ারও ইচ্ছা

» সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এমপিদের: স্পিকার

» হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের টেস্ট অভিষেক

» বিআরটিসির ২০ হাজার পেশাদার চালকের রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন করলেন সড়ক প্রতিমন্ত্রী

» ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের: অর্থমন্ত্রী

» অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: প্রধান তথ্য কমিশনার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুয়া সেন্টারে অভিযান, নগদ টাকা-ডিভাইসসহ গ্রেপ্তার ১৫

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : নওগাঁর মান্দায় পৃথক দুটি অভিযানে অনলাইন জুয়া পরিচালনাকারী এক যুবকসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

শুক্রবার  জেলা পুলিশের মিডিয়া সেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে স্থানীয় থানা পুলিশ। প্রথম অভিযানে রাত ১১টার দিকে কাশোপাড়া এলাকার সোহেল হোসেনের বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও পাঁচটি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনার অপরাধে গ্রেপ্তার করা হয় তিন যুবককে।

আটকদের মধ্যে সোহেল হোসেন নামে দুই যুবক ও রবিউল ইসলাম নামে আরেক যুবক রয়েছে।

এর কয়েক ঘণ্টা পর দিনগত রাত সাড়ে ৩টার দিকে দিনবনি হাড়ি এলাকার ফজলুর রহমানের বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করে মান্দা থানা পুলিশ। বাড়িটির কক্ষ ভাড়া নিয়ে কয়েকজন তরুণ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সেন্টার পরিচালনা করছিলেন। সেখানে কম্পিউটার ও ল্যাপটপ বসিয়ে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনকে গভীর রাতে জুয়ার সুযোগ দেওয়া হতো।

অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১৫টি মোবাইল ফোন, ১১টি কম্পিউটার, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড ও তিনটি ল্যাপটপ।

গ্রেপ্তাররা হলেন–আল আমিন (২৮), আল মামুন (২২), শাকিল বাবু (১৯), বদিউজ্জামান (২০), শাফায়েত রাব্বি (১৯), আরিফ হোসেন (৩০), মুশফিকুর রেজা (২২), রবিউল ইসলাম (২৬), নাইস বাবু (২৫), রোমান বাবু (২১), নাজমুল হোসেন (২৭) ও শাফায়েত (১৯)।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একাধিক ধারায় মামলা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলার লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে।

এরা মানি লন্ডারিংয়ের সঙ্গেও জড়িত বলে ধারণা করা হচ্ছে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলাজুড়ে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com