মার্কিন প্রস্তাবের কী জবাব দেওয়া হয়েছে জানাল ইরান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে দেয়া সেই জবাবে কী রয়েছে, তা খোলাসা করেছে দেশটি। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা বাড়তি কোনও সুযোগ-সুবিধা চাইনি। আমরা কেবল ইরানের বৈধ অধিকারগুলো দাবি করেছি।’

বাঘাই জানান, ইরানের দাবিগুলোর মধ্যে আছে- পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করা, মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া এবং বিদেশি ব্যাংকগুলোতে আটকে রাখা ইরানি জনগণের সম্পদ ছেড়ে দেয়া।

যদিও ইরানের দেয়া এই জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জবাবকে তিনি পুরোপুরি অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেন।

পারস্য উপসাগর নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে ইসমাইল বাঘাই বলেন, তাদের উচিত এমন কোনও সংকটে না জড়ানো, যা কোনও সুফল বয়ে আনবে না। হরমুজ প্রণালিতে যেকোনও ধরনের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে।

যুক্তরাজ্য ও ফ্রান্স হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। তবে তারা স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হওয়ার পরই কেবল এই জোট গঠন করা হবে।

সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

» স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

» গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

» বিয়ে করতে চান অনন্যা, ভবিষ্যতে মা হওয়ারও ইচ্ছা

» সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এমপিদের: স্পিকার

» হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের টেস্ট অভিষেক

» বিআরটিসির ২০ হাজার পেশাদার চালকের রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন করলেন সড়ক প্রতিমন্ত্রী

» ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের: অর্থমন্ত্রী

» অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: প্রধান তথ্য কমিশনার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মার্কিন প্রস্তাবের কী জবাব দেওয়া হয়েছে জানাল ইরান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে দেয়া সেই জবাবে কী রয়েছে, তা খোলাসা করেছে দেশটি। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা বাড়তি কোনও সুযোগ-সুবিধা চাইনি। আমরা কেবল ইরানের বৈধ অধিকারগুলো দাবি করেছি।’

বাঘাই জানান, ইরানের দাবিগুলোর মধ্যে আছে- পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করা, মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া এবং বিদেশি ব্যাংকগুলোতে আটকে রাখা ইরানি জনগণের সম্পদ ছেড়ে দেয়া।

যদিও ইরানের দেয়া এই জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জবাবকে তিনি পুরোপুরি অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেন।

পারস্য উপসাগর নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে ইসমাইল বাঘাই বলেন, তাদের উচিত এমন কোনও সংকটে না জড়ানো, যা কোনও সুফল বয়ে আনবে না। হরমুজ প্রণালিতে যেকোনও ধরনের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে।

যুক্তরাজ্য ও ফ্রান্স হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। তবে তারা স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হওয়ার পরই কেবল এই জোট গঠন করা হবে।

সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com