জমি-সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজার সদরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোবিনুল হক (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিএমখালী ইউনিয়নের উত্তর পরানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমীউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবিনুল হকের সঙ্গে তার প্রতিবেশী আবু সৈয়দের ছেলে মো. আলমগীরের (২৮) দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। তবে রাত হয়ে যাওয়ায় বৈঠকটি অসমাপ্ত রেখে পরদিন পুনরায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই আলমগীর এলাকায় হুমকি-ধমকি দিতে থাকেন বলে অভিযোগ রয়েছে। রাত সাড়ে ৯টার দিকে মোবিনুল হক বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বাংলাবাজার-খুরুশকুল সড়কের ফরিদের দোকানের উত্তর পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আলমগীর ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বপ্ন বকুল

» ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

» কাঠালের মধ্যে মিললো ৪০ বোতল কাশির সিরাপ

» শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

» ইয়াবা ও টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

» নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

» ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

» হরমুজ সচল করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক, সামরিক জোট গঠনের তোড়জোড়

» সৌদি আরবে পৌঁছেছেন ২৩৩৭২ জন হজযাত্রী

» পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জমি-সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজার সদরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোবিনুল হক (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিএমখালী ইউনিয়নের উত্তর পরানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমীউদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবিনুল হকের সঙ্গে তার প্রতিবেশী আবু সৈয়দের ছেলে মো. আলমগীরের (২৮) দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। তবে রাত হয়ে যাওয়ায় বৈঠকটি অসমাপ্ত রেখে পরদিন পুনরায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই আলমগীর এলাকায় হুমকি-ধমকি দিতে থাকেন বলে অভিযোগ রয়েছে। রাত সাড়ে ৯টার দিকে মোবিনুল হক বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বাংলাবাজার-খুরুশকুল সড়কের ফরিদের দোকানের উত্তর পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আলমগীর ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com