সাকিবের দেশে ফিরে জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে ফেরানোর তোড়জোড় শুরু করে বিসিবি। যদিও পাকিস্তান সিরিজের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই অধিনায়ক থাকছেন না। গেল (শনিবার) বিসিবির বোর্ড সভা শেষে সাকিবের ফেরা যে তার মামলার কার্যক্রম ও অগ্রগতির ওপর নির্ভর করছে সেটাই আবার জানিয়েছিলেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

আজ (মঙ্গলবার) পূর্বাচলে ভেন্যু পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কথা বলেছেন সাকিবের বিষয়ে। তিনি বলেন, ‘সাকিবের বাংলাদেশে আসা এবং বাংলাদেশে আসার পর আমাদের নির্বাচকরা যদি মনে করে সাকিব খেলার জন্য তৈরি, খেলবে। আর আসাটার তো আপনারা জানেন যে এখানে বেশ কিছু অন্যান্য প্রক্রিয়াগত ঝামেলা আছে, সেগুলো তো ক্রিকেট বোর্ডের অধীনে নেই।’

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলা, ক্লাব ক্রিকেটের অস্থিরতা, নিজের দেশে ফেরাসহ রাজনীতি নিয়েও কথা বলেছেন সাকিব। যা গতকাল দিনভর আলোচনার কেন্দ্রে ছিল। পরে নিজের ফেসুবক পোস্টে বিষয়টি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ফেসুবক পোস্টে সাকিব লেখেন, ‘সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।

একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।

আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: প্রতিমন্ত্রী

» চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি

» ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

» পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি

» বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির

» কৃষক কার্ডে কৃষিতে নতুন দিগন্তের সূচনা

» মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম

» জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

» ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল সব আরোহীর

» ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাকিবের দেশে ফিরে জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে ফেরানোর তোড়জোড় শুরু করে বিসিবি। যদিও পাকিস্তান সিরিজের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই অধিনায়ক থাকছেন না। গেল (শনিবার) বিসিবির বোর্ড সভা শেষে সাকিবের ফেরা যে তার মামলার কার্যক্রম ও অগ্রগতির ওপর নির্ভর করছে সেটাই আবার জানিয়েছিলেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

আজ (মঙ্গলবার) পূর্বাচলে ভেন্যু পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কথা বলেছেন সাকিবের বিষয়ে। তিনি বলেন, ‘সাকিবের বাংলাদেশে আসা এবং বাংলাদেশে আসার পর আমাদের নির্বাচকরা যদি মনে করে সাকিব খেলার জন্য তৈরি, খেলবে। আর আসাটার তো আপনারা জানেন যে এখানে বেশ কিছু অন্যান্য প্রক্রিয়াগত ঝামেলা আছে, সেগুলো তো ক্রিকেট বোর্ডের অধীনে নেই।’

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলা, ক্লাব ক্রিকেটের অস্থিরতা, নিজের দেশে ফেরাসহ রাজনীতি নিয়েও কথা বলেছেন সাকিব। যা গতকাল দিনভর আলোচনার কেন্দ্রে ছিল। পরে নিজের ফেসুবক পোস্টে বিষয়টি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ফেসুবক পোস্টে সাকিব লেখেন, ‘সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।

একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।

আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com