বনদস্যুদের ছোঁড়া গুলিতে কাঁকড়া শিকারি আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন এলাকায় বনদস্যুদের ছোঁড়া গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি আহত হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে নির্ধারিত এলাকায় কাঁকড়া আহরণে যান আতিয়ার রহমান। এ সময় বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে প্রথমে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় জেলে ও বনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বনদস্যু দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, বেলা আনুমানিক ১২টার দিকে আহত অবস্থায় আতিয়ার রহমান তাদের কার্যালয়ে আসেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নব উদ্যম

» কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

» প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

» উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী

» মৃগী রোগ নিয়ে কিছু কথা

» ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ ৪জন আটক

» আফগানি চিকেন কাবাব মালাইকারি তৈরির রেসিপি

» সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

» বিদেশ সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» হরমুজ খোলা নিয়ে যা বলা হচ্ছে, বাস্তবতা কি একেবারেই ভিন্ন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বনদস্যুদের ছোঁড়া গুলিতে কাঁকড়া শিকারি আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন এলাকায় বনদস্যুদের ছোঁড়া গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক কাঁকড়া শিকারি আহত হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে নির্ধারিত এলাকায় কাঁকড়া আহরণে যান আতিয়ার রহমান। এ সময় বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে প্রথমে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় জেলে ও বনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বনদস্যু দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, বেলা আনুমানিক ১২টার দিকে আহত অবস্থায় আতিয়ার রহমান তাদের কার্যালয়ে আসেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com