পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ডেমরা ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেফতার হলেন হোসনে আরা বেগম ও মো. ইদ্রিস। রবিবার তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কোটি টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের পরিদর্শক (উত্তরা সার্কেল) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, মাদক কারবারীদের ধরতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়। এরমধ্যে ডেমরার একটি ভবন থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ হোসনে আরা বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়া বটতলা এলাকা থেকে ইয়াবা সম্রাট মো. ইদ্রিসকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে হেরোইন ঢাকায় আনা হতো এবং হোসনে আরা তা দয়াগঞ্জ এলাকায় পাইকারি দামে সরবরাহ করতো। অপরদিকে জব্দ হওয়া ইয়াবা কুমিল্লা থেকে ঢাকায় আনা হয় এবং এর অর্থ হুন্ডির মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার করা হতো বলে স্বীকার করেছেন ইদ্রিস। হোসনে আরা ও ইদ্রিসের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। হেরোইন ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’

» আজ পহেলা বৈশাখ

» টরন্টোতে পোস্টার উন্মোচন ও চৈত্র সংক্রান্তি উদযাপন

» বাংলা নববর্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

» পরিচ্ছন্নতা জোরদারে মশার প্রকোপ কমেছে: ডিএসসিসি প্রশাসক

» পাওনা টাকা নিয়ে বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, আহত ৩

» ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো ভবনে আটকে গেল শোভাযাত্রার মোটিফ

» রূপগঞ্জে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

» জমি-সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

» সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ডেমরা ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গ্রেফতার হলেন হোসনে আরা বেগম ও মো. ইদ্রিস। রবিবার তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কোটি টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের পরিদর্শক (উত্তরা সার্কেল) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, মাদক কারবারীদের ধরতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়। এরমধ্যে ডেমরার একটি ভবন থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ হোসনে আরা বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়া বটতলা এলাকা থেকে ইয়াবা সম্রাট মো. ইদ্রিসকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে হেরোইন ঢাকায় আনা হতো এবং হোসনে আরা তা দয়াগঞ্জ এলাকায় পাইকারি দামে সরবরাহ করতো। অপরদিকে জব্দ হওয়া ইয়াবা কুমিল্লা থেকে ঢাকায় আনা হয় এবং এর অর্থ হুন্ডির মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার করা হতো বলে স্বীকার করেছেন ইদ্রিস। হোসনে আরা ও ইদ্রিসের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। হেরোইন ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com