অভিযুক্ত গ্রেফতার ফ্লোরিডায় বাংলাদেশি দোকান কর্মচারিকে পিটিয়ে হত্যা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক ; যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স সিটিতে এক বাংলাদেশি নারী দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম নিলুফার ইয়াসমিন (৪২)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী গ্রামের বাসিন্দা ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ‘ডিএ্যান্ডডি কনভিয়েন্স স্টোর’-এর বারান্দায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। তিনি দোকানটিতে ৬ মাস আগে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন দোকানের মালিক আরিফ আহমেদ আশরাফ।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকালে নিলুফার ইয়াসমিন দোকানের তালা খুলে ভেতরে ঢুকে ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি দোকানের নিজস্ব পার্কিং লটে থাকা একটি জীপ গাড়িতে হাতুড়ি দিয়ে আঘাত করে ভাঙচুর করতে থাকেন। নিলুফার দরজা খুলে বাইরে এসে ওই ব্যক্তির কাছে বিষয়টি জানতে চান। তখনই তিনি নিলুফারের কাছে এসে হাতুড়ি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত হয়ে তিনি স্টোরের বারান্দায় লুটিয়ে পড়েন। পরে অভিযুক্ত আরও কয়েকবার আঘাত করে সেখান থেকে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে নিলুফার ইয়াসমিনকে মৃত অবস্থায় দেখতে পায়।

দোকানের মালিক আরিফ আহমেদ আশরাফ জানান, নিলুফার ইয়াসমিন প্রায় ছয় মাস আগে ওই স্টোরে কাজ শুরু করেছিলেন। তিনি স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে বসবাস করছিলেন। নিহতের ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ফোর্ট মায়ার্স প্রেসিঙ্কটের পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ৯ ঘণ্টা পর অভিযুক্ত হাইতির অভিবাসী রোবার্ট যোয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জামিনহীন আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: প্রতিমন্ত্রী

» চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি

» ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

» পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি

» বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির

» কৃষক কার্ডে কৃষিতে নতুন দিগন্তের সূচনা

» মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম

» জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

» ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল সব আরোহীর

» ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অভিযুক্ত গ্রেফতার ফ্লোরিডায় বাংলাদেশি দোকান কর্মচারিকে পিটিয়ে হত্যা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক ; যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স সিটিতে এক বাংলাদেশি নারী দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম নিলুফার ইয়াসমিন (৪২)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী গ্রামের বাসিন্দা ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ‘ডিএ্যান্ডডি কনভিয়েন্স স্টোর’-এর বারান্দায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। তিনি দোকানটিতে ৬ মাস আগে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন দোকানের মালিক আরিফ আহমেদ আশরাফ।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকালে নিলুফার ইয়াসমিন দোকানের তালা খুলে ভেতরে ঢুকে ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি দোকানের নিজস্ব পার্কিং লটে থাকা একটি জীপ গাড়িতে হাতুড়ি দিয়ে আঘাত করে ভাঙচুর করতে থাকেন। নিলুফার দরজা খুলে বাইরে এসে ওই ব্যক্তির কাছে বিষয়টি জানতে চান। তখনই তিনি নিলুফারের কাছে এসে হাতুড়ি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত হয়ে তিনি স্টোরের বারান্দায় লুটিয়ে পড়েন। পরে অভিযুক্ত আরও কয়েকবার আঘাত করে সেখান থেকে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে নিলুফার ইয়াসমিনকে মৃত অবস্থায় দেখতে পায়।

দোকানের মালিক আরিফ আহমেদ আশরাফ জানান, নিলুফার ইয়াসমিন প্রায় ছয় মাস আগে ওই স্টোরে কাজ শুরু করেছিলেন। তিনি স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে বসবাস করছিলেন। নিহতের ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ফোর্ট মায়ার্স প্রেসিঙ্কটের পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ৯ ঘণ্টা পর অভিযুক্ত হাইতির অভিবাসী রোবার্ট যোয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জামিনহীন আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com