এপ্রিল থেকেই চালু হচ্ছে ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়া এবং দেশে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। অতিরিক্ত জ্বালানি কেনা ঠেকানো এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে সরকার এপ্রিল থেকেই কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে।

জ্বালানি বিভাগ বলছে, মোবাইল অ্যাপভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে প্রাথমিকভাবে মোটরসাইকেলে জ্বালানি বিতরণ করা হবে। নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কিনতে পারবে।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি অ্যাপস ডেভেলপ করছি। আশা করছি, এক সপ্তাহের মধ্যে দুই-একটি জায়গায় টেস্ট হিসেবে এটি চালু করতে পারব।’

তিনি বলেন, একসঙ্গে সারা দেশে এই ব্যবস্থা চালু করা সহজ নয়। তাই প্রথমে নির্দিষ্ট কিছু যানবাহন লক্ষ্য করে দ্রুত একটি কার্যকর পর্যায়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা এবং মজুতের প্রবণতা কমানো।

প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায় প্রতিটি নিবন্ধিত যানবাহনকে একটি কিউআর কোড দেওয়া হবে, যা একটি মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। ব্যবহারকারীকে অ্যাপের মাধ্যমে নিজের পরিচয় এবং যানবাহনের নিবন্ধন তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর ওই যানবাহনের জন্য একটি কিউআর কোড তৈরি হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মী মোবাইল ফোন দিয়ে সেই কোড স্ক্যান করবেন। ফলে স্বয়ংক্রিয়ভাবে ওই যানবাহনের জ্বালানি নেওয়ার তথ্য সিস্টেমে যুক্ত হয়ে যাবে।

কর্মকর্তারা বলছেন, এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু জ্বালানি কেনা যাবে, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান

» দীপু মনিকে ৩ মামলায় শ্যোন অ্যারেস্ট

» সর্বনাশা প্রতিদান

» বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

» জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল

» আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

» ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে : ডিআইজি ট্রাফিক

» টাকা ছাপানো নয়, বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী

» ২৫ মণের দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

» ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এপ্রিল থেকেই চালু হচ্ছে ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়া এবং দেশে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। অতিরিক্ত জ্বালানি কেনা ঠেকানো এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে সরকার এপ্রিল থেকেই কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে।

জ্বালানি বিভাগ বলছে, মোবাইল অ্যাপভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে প্রাথমিকভাবে মোটরসাইকেলে জ্বালানি বিতরণ করা হবে। নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কিনতে পারবে।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি অ্যাপস ডেভেলপ করছি। আশা করছি, এক সপ্তাহের মধ্যে দুই-একটি জায়গায় টেস্ট হিসেবে এটি চালু করতে পারব।’

তিনি বলেন, একসঙ্গে সারা দেশে এই ব্যবস্থা চালু করা সহজ নয়। তাই প্রথমে নির্দিষ্ট কিছু যানবাহন লক্ষ্য করে দ্রুত একটি কার্যকর পর্যায়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মূল লক্ষ্য হচ্ছে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা এবং মজুতের প্রবণতা কমানো।

প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায় প্রতিটি নিবন্ধিত যানবাহনকে একটি কিউআর কোড দেওয়া হবে, যা একটি মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। ব্যবহারকারীকে অ্যাপের মাধ্যমে নিজের পরিচয় এবং যানবাহনের নিবন্ধন তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর ওই যানবাহনের জন্য একটি কিউআর কোড তৈরি হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মী মোবাইল ফোন দিয়ে সেই কোড স্ক্যান করবেন। ফলে স্বয়ংক্রিয়ভাবে ওই যানবাহনের জ্বালানি নেওয়ার তথ্য সিস্টেমে যুক্ত হয়ে যাবে।

কর্মকর্তারা বলছেন, এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু জ্বালানি কেনা যাবে, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com