সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দেন: প্রশ্ন সারোয়ার তুষারের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংবিধান সংশোধন কমিটি গঠন প্রসঙ্গে সংসদ নেতার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দিচ্ছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং গণভোট বাস্তবায়নের প্রশ্নে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রভাব ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ প্রশ্ন তোলেন।

সারোয়ার তুষার বলেন, সংসদে সংবিধান, আইন ও গণভোট নিয়ে আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী নীরব ছিলেন, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় বক্তব্য দিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব উপস্থাপন করবেন। প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের ‘নির্বাক রাজনীতি’ ভবিষ্যতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যেই ভেলকি বিএনপি দেখাতে চাচ্ছে, সেটি ব্যাকফায়ার করবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে। গণভোটের ক্ষেত্রেও তাই হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মনে হয় তিনি যা বলবেন তাই আইন। চাতুরির রাজনীতি করছে বিএনপি। তারা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে মানবে বললেও কোনোক্ষেত্রে সেটি মানছেন না।

জোনায়েদ সাকীকে উদ্দেশ্য করে সারোয়ার তুষার বলেন, তিনি বিএনপির সঙ্গে ছোট ইনু বা ছোট মেনন হয়ে কতদিন থাকতে পারেন সেটি এখন দেখার বিষয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দেন: প্রশ্ন সারোয়ার তুষারের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সংবিধান সংশোধন কমিটি গঠন প্রসঙ্গে সংসদ নেতার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দিচ্ছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং গণভোট বাস্তবায়নের প্রশ্নে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রভাব ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ প্রশ্ন তোলেন।

সারোয়ার তুষার বলেন, সংসদে সংবিধান, আইন ও গণভোট নিয়ে আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী নীরব ছিলেন, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় বক্তব্য দিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব উপস্থাপন করবেন। প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের ‘নির্বাক রাজনীতি’ ভবিষ্যতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যেই ভেলকি বিএনপি দেখাতে চাচ্ছে, সেটি ব্যাকফায়ার করবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে। গণভোটের ক্ষেত্রেও তাই হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মনে হয় তিনি যা বলবেন তাই আইন। চাতুরির রাজনীতি করছে বিএনপি। তারা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে মানবে বললেও কোনোক্ষেত্রে সেটি মানছেন না।

জোনায়েদ সাকীকে উদ্দেশ্য করে সারোয়ার তুষার বলেন, তিনি বিএনপির সঙ্গে ছোট ইনু বা ছোট মেনন হয়ে কতদিন থাকতে পারেন সেটি এখন দেখার বিষয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com