ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে : ডিআইজি ট্রাফিক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি বলেছেন, আমরা এটাকে অস্বীকার করি না যে, আমরা একদিকে পরিষ্কার করি তারা আবার এখানে বসে। আমরা এটা শুরু করলাম, আমরা এটা রেগুলার মনিটর করার চেষ্টা করবো।

বুধবার (১ এপ্রিল) দুপুরে ধোলাইখাল এলাকায় ফুটপাত উদ্ধার অভিযান পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

ডিআইজি ট্রাফিক বলেন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের জনবল সম্পদ কম আছে এবং এটা আমরা প্রতিনিয়ত সবসময় পারবো না। এটা যদি মানুষ সচেতন না হয়, যদি লোকাল কমিউনিটি আমাদেরকে হেল্প না করে তাহলে শুধু একাই এই কাজটা আমাদের পক্ষে করা সম্ভব না। তবে আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো।

তিনি বলেন, এখানে সবাই ব্যবসায়ী। ব্যবসা কিন্তু একটা দেশের অর্থনীতির জন্য একেবারে অপরিহার্য। সুতরাং তারা তো ব্যবসা করবেই। তবে আপনি ব্যবসা বাণিজ্য যা-ই করেন না কেন, মানুষের দুর্ভোগ বা হয়রানি সৃষ্টি আপনারা করতে পারেন না। আমাদের এই অভিযান চলতেই থাকবে। আমরা আজ সতর্ক না, অ্যাকশনেই নেমেছি। আপনারা দেখছেন যে আমরা অনেকগুলো মাল বাজেয়াপ্ত করেছি।

আনিছুর রহমান বলেন, আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং আমাদের সঙ্গে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও আছেন। আমরা এই মালগুলো বাজেয়াপ্ত করেছি। ম্যাজিস্ট্রেটরা আইনগতভাবে যেটা হয় তারা ডিসপোজাল করবেন। তারা থানায় যাবেন। এই মালগুলোর ব্যাপারে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শুধু আজকে না, আমাদের এই অভিযান আগামী ২, ৩ ও ৫ তারিখ চলবে। ঢাকা শহরের মূল যে পয়েন্টগুলো আছে, যেগুলো সত্যিকার অর্থে লোকজনকে বেশি ডিস্টার্ব করে, সেই প্রধান প্রধান জায়গাগুলোতে আমরা কাজ করব এবং এটা আমাদের একটা চলমান অভিযান।

এর আগে বেলা ১১টায় ফুটপাত উদ্ধারে মহানগরীর ধোলাইখাল এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা দোকানের অংশ অপসারণে অভিযান শুরু করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

তখন ধোলাইখাল মোড়ে এসে দেখা যায়, বিভিন্ন মোটর গ্যারেজের সামনে ত্রিপল টানিয়ে রাখা হয়েছে। ফুটপাত দখল করে রাখা হয়েছে বিভিন্ন সামগ্রী। ফুটপাতের উপরেও বিভিন্ন যন্ত্রাংশ ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে এসব খুলে রাখার চেষ্টা করেন সেখানকার ব্যবসায়ীরা। ম্যাজিস্ট্রেট সেসব সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং দ্রুত ফুটপাত পরিষ্কার করতে বলেন।

এছাড়া একটি গাড়ি রাস্তায় রেখে ঠিক করার অপরাধে সেই গাড়িটিকে ডাম্পিং করার নির্দেশ দেন। অতিরিক্ত জিনিসপত্র জব্দ করার নির্দেশও দেন তিনি।

এই প্রতিবেদন লেখার (দুপুর একটা) সময় অভিযান চলমান রয়েছে। অভিযানে পুলিশের ফর্কলিফট, একটি পিক-আপসহ অন্যান্য যানবাহন রয়েছে।

এসময় লালবাগ ডিসি ট্রাফিক মফিজুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে : ডিআইজি ট্রাফিক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি বলেছেন, আমরা এটাকে অস্বীকার করি না যে, আমরা একদিকে পরিষ্কার করি তারা আবার এখানে বসে। আমরা এটা শুরু করলাম, আমরা এটা রেগুলার মনিটর করার চেষ্টা করবো।

বুধবার (১ এপ্রিল) দুপুরে ধোলাইখাল এলাকায় ফুটপাত উদ্ধার অভিযান পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

ডিআইজি ট্রাফিক বলেন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের জনবল সম্পদ কম আছে এবং এটা আমরা প্রতিনিয়ত সবসময় পারবো না। এটা যদি মানুষ সচেতন না হয়, যদি লোকাল কমিউনিটি আমাদেরকে হেল্প না করে তাহলে শুধু একাই এই কাজটা আমাদের পক্ষে করা সম্ভব না। তবে আমরা এটা ধরে রাখার চেষ্টা করবো।

তিনি বলেন, এখানে সবাই ব্যবসায়ী। ব্যবসা কিন্তু একটা দেশের অর্থনীতির জন্য একেবারে অপরিহার্য। সুতরাং তারা তো ব্যবসা করবেই। তবে আপনি ব্যবসা বাণিজ্য যা-ই করেন না কেন, মানুষের দুর্ভোগ বা হয়রানি সৃষ্টি আপনারা করতে পারেন না। আমাদের এই অভিযান চলতেই থাকবে। আমরা আজ সতর্ক না, অ্যাকশনেই নেমেছি। আপনারা দেখছেন যে আমরা অনেকগুলো মাল বাজেয়াপ্ত করেছি।

আনিছুর রহমান বলেন, আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং আমাদের সঙ্গে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও আছেন। আমরা এই মালগুলো বাজেয়াপ্ত করেছি। ম্যাজিস্ট্রেটরা আইনগতভাবে যেটা হয় তারা ডিসপোজাল করবেন। তারা থানায় যাবেন। এই মালগুলোর ব্যাপারে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শুধু আজকে না, আমাদের এই অভিযান আগামী ২, ৩ ও ৫ তারিখ চলবে। ঢাকা শহরের মূল যে পয়েন্টগুলো আছে, যেগুলো সত্যিকার অর্থে লোকজনকে বেশি ডিস্টার্ব করে, সেই প্রধান প্রধান জায়গাগুলোতে আমরা কাজ করব এবং এটা আমাদের একটা চলমান অভিযান।

এর আগে বেলা ১১টায় ফুটপাত উদ্ধারে মহানগরীর ধোলাইখাল এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা দোকানের অংশ অপসারণে অভিযান শুরু করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

তখন ধোলাইখাল মোড়ে এসে দেখা যায়, বিভিন্ন মোটর গ্যারেজের সামনে ত্রিপল টানিয়ে রাখা হয়েছে। ফুটপাত দখল করে রাখা হয়েছে বিভিন্ন সামগ্রী। ফুটপাতের উপরেও বিভিন্ন যন্ত্রাংশ ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে এসব খুলে রাখার চেষ্টা করেন সেখানকার ব্যবসায়ীরা। ম্যাজিস্ট্রেট সেসব সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং দ্রুত ফুটপাত পরিষ্কার করতে বলেন।

এছাড়া একটি গাড়ি রাস্তায় রেখে ঠিক করার অপরাধে সেই গাড়িটিকে ডাম্পিং করার নির্দেশ দেন। অতিরিক্ত জিনিসপত্র জব্দ করার নির্দেশও দেন তিনি।

এই প্রতিবেদন লেখার (দুপুর একটা) সময় অভিযান চলমান রয়েছে। অভিযানে পুলিশের ফর্কলিফট, একটি পিক-আপসহ অন্যান্য যানবাহন রয়েছে।

এসময় লালবাগ ডিসি ট্রাফিক মফিজুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com