সবজির বিক্রি কম, দামও বেশি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঈদের ছুটির কারণে সরবরাহ কম থাকা এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে দামে প্রভাব পড়েছে।

আজ  রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। বিক্রেতারা বলছেন, ঢাকায় মানুষ কম ফিরেছে। ফলে বাজার সেভাবে জমছে না। আজ-কালের মধ্যে মানুষ ঢাকায় চলে এলে ফের বিক্রি শুরু হবে।

আজকের বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, প্রতি কেজি মূলা ৫০ টাকা, বরবটি ১২০ টাকা, সজিনা প্রতি কেজি ১৩০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি ঢেঁড়স ৮০ টাকা, পটল প্রতি কেজি ৭০ টাকা, গাঁজর প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ৪০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং লাউ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা বাজারে বাজার করতে এসেছেন সরকারি চাকরিজীবী সজিবুর রহমান। তিনি বলেন, ঈদের ছুটি শেষে গত তিনদিন আগে ঢাকায় এসেছি। প্রতিদিন বাজার করতে এসে দেখেছি বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম, ক্রেতাও কম। সবজি বিক্রেতারা তুলনামূলক কম পরিমাণে সবজি এনে বিক্রি করছে। আজ একটু বেশি দামেই সবজিগুলো কিনলাম। একজন ক্রেতা হিসেবে আশা করছি, দু-একদিনের মধ্যেই হয়তো সবজির দাম কম হবে বাজারে।

সবজির বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা জামাল উদ্দিন বলেন, ঈদের ছুটির পর ঢাকায় এখনো সেভাবে মানুষ ফিরে আসেনি, যে কারণে অল্প কিছু সবজি এনেও বিক্রি করে শেষ করতে পারি না। অন্যান্য সময় যে পরিমাণে সবজি বিক্রি হয় এখন তার অর্ধেক পরিমাণও বিক্রি করতে পারছি না। এ ছাড়া জ্বালানি তেলের কারণে সবজি ট্রাকের ভাড়া কিছুটা বেড়েছে। সব মিলিয়ে সবজির দাম কিছুটা বাড়তি গেছে, তবে দুই-একদিনের মধ্যে সবজির সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সবজির বিক্রি কম, দামও বেশি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঈদের ছুটির কারণে সরবরাহ কম থাকা এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে দামে প্রভাব পড়েছে।

আজ  রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। বিক্রেতারা বলছেন, ঢাকায় মানুষ কম ফিরেছে। ফলে বাজার সেভাবে জমছে না। আজ-কালের মধ্যে মানুষ ঢাকায় চলে এলে ফের বিক্রি শুরু হবে।

আজকের বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, প্রতি কেজি মূলা ৫০ টাকা, বরবটি ১২০ টাকা, সজিনা প্রতি কেজি ১৩০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি ঢেঁড়স ৮০ টাকা, পটল প্রতি কেজি ৭০ টাকা, গাঁজর প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ৪০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং লাউ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা বাজারে বাজার করতে এসেছেন সরকারি চাকরিজীবী সজিবুর রহমান। তিনি বলেন, ঈদের ছুটি শেষে গত তিনদিন আগে ঢাকায় এসেছি। প্রতিদিন বাজার করতে এসে দেখেছি বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম, ক্রেতাও কম। সবজি বিক্রেতারা তুলনামূলক কম পরিমাণে সবজি এনে বিক্রি করছে। আজ একটু বেশি দামেই সবজিগুলো কিনলাম। একজন ক্রেতা হিসেবে আশা করছি, দু-একদিনের মধ্যেই হয়তো সবজির দাম কম হবে বাজারে।

সবজির বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা জামাল উদ্দিন বলেন, ঈদের ছুটির পর ঢাকায় এখনো সেভাবে মানুষ ফিরে আসেনি, যে কারণে অল্প কিছু সবজি এনেও বিক্রি করে শেষ করতে পারি না। অন্যান্য সময় যে পরিমাণে সবজি বিক্রি হয় এখন তার অর্ধেক পরিমাণও বিক্রি করতে পারছি না। এ ছাড়া জ্বালানি তেলের কারণে সবজি ট্রাকের ভাড়া কিছুটা বেড়েছে। সব মিলিয়ে সবজির দাম কিছুটা বাড়তি গেছে, তবে দুই-একদিনের মধ্যে সবজির সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com