নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে নিরাপদ সড়কের জন্য আর কত বছর অপেক্ষা করতে হবে, শায়খ আহমাদুল্লাহর প্রশ্ন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ডুবে বহু হতাহতের ঘটনায় সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। বুধবার (২৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ওই স্ট্যাটাস দেন তিনি।

রাত ৮টা ৫৫ মিনিটে দেয়া ওই স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর মতো নিরাপদ সড়কের জন্য আর কত বছর আমাদের অপেক্ষা করতে হবে!’

ফেসবুকে দেয়ার ৩০ মিনিটের ব্যবধানে স্ট্যাটাসটিতে অর্ধলাখের বেশি রিয়েকশন পড়েছে। সেই সঙ্গে প্রায় আড়াই হাজার আইডি থেকে স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করার পাশাপাশি ৩ হাজারের বেশি মানুষ শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাসটি শেয়ার করেছেন।

উল্লেখ্য, বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপর কয়েকজন সাঁতরে উপরে উঠতে পারলেও বাকিরা বাসটির সঙ্গে পানিতে তলিয়ে যায়।

এ ঘটনায় বুধবার রাত ৯টা পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সেই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মৃগী রোগ নিয়ে কিছু কথা

» ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ ৪জন আটক

» আফগানি চিকেন কাবাব মালাইকারি তৈরির রেসিপি

» সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

» বিদেশ সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» হরমুজ খোলা নিয়ে যা বলা হচ্ছে, বাস্তবতা কি একেবারেই ভিন্ন

» কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

» টয়লেটের বাইরে ‘WC’ লেখা থাকে, এর অর্থ কী?

» ৪ অনভিষিক্তকে নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

» মৃতের দাফন-কাফনে কি জাকাতের টাকা দেওয়া যাবে?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে নিরাপদ সড়কের জন্য আর কত বছর অপেক্ষা করতে হবে, শায়খ আহমাদুল্লাহর প্রশ্ন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ডুবে বহু হতাহতের ঘটনায় সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। বুধবার (২৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ওই স্ট্যাটাস দেন তিনি।

রাত ৮টা ৫৫ মিনিটে দেয়া ওই স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর মতো নিরাপদ সড়কের জন্য আর কত বছর আমাদের অপেক্ষা করতে হবে!’

ফেসবুকে দেয়ার ৩০ মিনিটের ব্যবধানে স্ট্যাটাসটিতে অর্ধলাখের বেশি রিয়েকশন পড়েছে। সেই সঙ্গে প্রায় আড়াই হাজার আইডি থেকে স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করার পাশাপাশি ৩ হাজারের বেশি মানুষ শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাসটি শেয়ার করেছেন।

উল্লেখ্য, বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপর কয়েকজন সাঁতরে উপরে উঠতে পারলেও বাকিরা বাসটির সঙ্গে পানিতে তলিয়ে যায়।

এ ঘটনায় বুধবার রাত ৯টা পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সেই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com