বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে “বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগাল”-এর উদ্যোগে দিনব্যাপি এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী নারী উদ্যোক্তা মাইন বিথীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত লিসবন ও তার আশেপাশের প্রায় তিন শতাধিক পরিবারের অংশগ্রহণে উৎসবটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদসহ প্রমুখ।

প্রবাসের ঈদ আনন্দ উপভোগ করতে ফ্যামিলি নিয়ে দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ছিল আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। পাশাপাশি পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ছিলো যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করে। প্রতিটি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শামসুল হক, কাজী মইনুর, গৌতম গুহসহ আরও অনেক শিল্পীর সুরেলা সংগীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। তাদের কণ্ঠে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে এবং ঈদের আনন্দ দ্বিগুণ হয়। এ আয়োজনে সফলতা আনতে সহযোগিতা করেন বনি, রাফি, ফখরুল, রেশমাসহ আরও অনেকে।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে “বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগাল”-এর উদ্যোগে দিনব্যাপি এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী নারী উদ্যোক্তা মাইন বিথীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত লিসবন ও তার আশেপাশের প্রায় তিন শতাধিক পরিবারের অংশগ্রহণে উৎসবটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদসহ প্রমুখ।

প্রবাসের ঈদ আনন্দ উপভোগ করতে ফ্যামিলি নিয়ে দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ছিল আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। পাশাপাশি পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ছিলো যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করে। প্রতিটি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শামসুল হক, কাজী মইনুর, গৌতম গুহসহ আরও অনেক শিল্পীর সুরেলা সংগীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। তাদের কণ্ঠে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে এবং ঈদের আনন্দ দ্বিগুণ হয়। এ আয়োজনে সফলতা আনতে সহযোগিতা করেন বনি, রাফি, ফখরুল, রেশমাসহ আরও অনেকে।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com