ছুটিতে একঘেয়েমি দূর করার কিছু কার্যকর কৌশল

‎ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক :প্রতিদিনের ইঁদুর দৌড় আর কাজের পাহাড় পেরিয়ে আমাদের শরীর ও মন যখন ক্লান্ত, তখন ছুটি মানেই মনে হয় একটু শান্তি। অনেকে ঘুরতে ভালোবাসলেও, ক্লান্তির কারণে বাড়ির আরাম ছেড়ে বের হতে চান না অনেকেই।

তাদের জন্য সমাধান একটাই-  বাড়িতেই ছুটি কাটানো। সামান্য কিছু অদলবদল আর নিজের জন্য একটু সময় বের করলেই আপনার ঘর হয়ে উঠতে পারে ছুটির স্বর্গরাজ্য।

ছুটির আমেজ আনতে ঘরের সাজে আনুন নতুনত্ব। বছরের অন্য সময়ের একঘেয়েমি কাটাতে ব্যবহার করুন উজ্জ্বল রঙের চাদর, পর্দা বা কুশন কভার। হলুদ, সবুজ বা কমলা রঙের ছোঁয়া ঘরকে সজীব করে তুলবে। বারান্দার কোণে বা ছাদের একপাশে বেতের মোড়া আর পছন্দের কিছু গাছ দিয়ে তৈরি করুন নিজের রিডিং কর্নার। এক কাপ চা আর প্রিয় বই নিয়ে সেখানে কাটিয়ে দিতে পারেন অলস দুপুর।

সারা বছর স্মার্টফোন আর ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে আমরা ক্লান্ত। এই ছুটিতে সেগুলোকে বিশ্রাম দিন। ডিজিটাল ক্যামেরা বা হ্যান্ডিক্যাম বের করে বাড়ির সদস্যদের ছোট ছোট মুহূর্ত ফ্রেমবন্দি করুন। ফোনের প্লে-লিস্ট নয়, ধুলো ঝেড়ে বের করুন পুরনো সিডি প্লেয়ার বা রেকর্ড। মন চাইলে রং-তুলি নিয়ে বসে পড়ুন অনেকদিন না করা শখের কাজে।

ছুটি মানেই ডায়েটকে ছুটি দিয়ে ভালো মন্দ খাওয়া। চাইলে ইউটিউব দেখে নতুন কোনো ভিনদেশি রান্না ট্রাই করতে পারেন, অথবা স্রেফ পছন্দের রেস্তোরাঁ থেকে আনিয়ে নিতে পারেন মনের মতো খাবার। পাশাপাশি নিজের যত্ন নিতে বাড়িতেই বুক করতে পারেন স্পা বা বিউটি ট্রিটমেন্টের পরিষেবা। গা এলিয়ে সিনেমা বা ওয়েব সিরিজ দেখার জন্য তো স্মার্ট টিভি বা হোম থিয়েটার রইলই।

সবচেয়ে জরুরি হলো প্রিয়জনদের সময় দেওয়া। ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বাড়ির লোকেদের সাথে জমিয়ে আড্ডা দিন, পুরনো কথা ঝালিয়ে নিন। চাইলে বন্ধুদের ডেকে ছোটখাটো একটা হাউস পার্টিও করে ফেলা যায়।

মনে রাখবেন, ছুটি মানে কেবল জায়গা পরিবর্তন নয়, ছুটি মানে মনের প্রশান্তি। আপনার ঘর যদি হয় সেই শান্তির ঠিকানা, তবে তার চেয়ে আরামদায়ক আর কী-ই বা হতে পারে।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছুটিতে একঘেয়েমি দূর করার কিছু কার্যকর কৌশল

‎ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক :প্রতিদিনের ইঁদুর দৌড় আর কাজের পাহাড় পেরিয়ে আমাদের শরীর ও মন যখন ক্লান্ত, তখন ছুটি মানেই মনে হয় একটু শান্তি। অনেকে ঘুরতে ভালোবাসলেও, ক্লান্তির কারণে বাড়ির আরাম ছেড়ে বের হতে চান না অনেকেই।

তাদের জন্য সমাধান একটাই-  বাড়িতেই ছুটি কাটানো। সামান্য কিছু অদলবদল আর নিজের জন্য একটু সময় বের করলেই আপনার ঘর হয়ে উঠতে পারে ছুটির স্বর্গরাজ্য।

ছুটির আমেজ আনতে ঘরের সাজে আনুন নতুনত্ব। বছরের অন্য সময়ের একঘেয়েমি কাটাতে ব্যবহার করুন উজ্জ্বল রঙের চাদর, পর্দা বা কুশন কভার। হলুদ, সবুজ বা কমলা রঙের ছোঁয়া ঘরকে সজীব করে তুলবে। বারান্দার কোণে বা ছাদের একপাশে বেতের মোড়া আর পছন্দের কিছু গাছ দিয়ে তৈরি করুন নিজের রিডিং কর্নার। এক কাপ চা আর প্রিয় বই নিয়ে সেখানে কাটিয়ে দিতে পারেন অলস দুপুর।

সারা বছর স্মার্টফোন আর ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে আমরা ক্লান্ত। এই ছুটিতে সেগুলোকে বিশ্রাম দিন। ডিজিটাল ক্যামেরা বা হ্যান্ডিক্যাম বের করে বাড়ির সদস্যদের ছোট ছোট মুহূর্ত ফ্রেমবন্দি করুন। ফোনের প্লে-লিস্ট নয়, ধুলো ঝেড়ে বের করুন পুরনো সিডি প্লেয়ার বা রেকর্ড। মন চাইলে রং-তুলি নিয়ে বসে পড়ুন অনেকদিন না করা শখের কাজে।

ছুটি মানেই ডায়েটকে ছুটি দিয়ে ভালো মন্দ খাওয়া। চাইলে ইউটিউব দেখে নতুন কোনো ভিনদেশি রান্না ট্রাই করতে পারেন, অথবা স্রেফ পছন্দের রেস্তোরাঁ থেকে আনিয়ে নিতে পারেন মনের মতো খাবার। পাশাপাশি নিজের যত্ন নিতে বাড়িতেই বুক করতে পারেন স্পা বা বিউটি ট্রিটমেন্টের পরিষেবা। গা এলিয়ে সিনেমা বা ওয়েব সিরিজ দেখার জন্য তো স্মার্ট টিভি বা হোম থিয়েটার রইলই।

সবচেয়ে জরুরি হলো প্রিয়জনদের সময় দেওয়া। ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বাড়ির লোকেদের সাথে জমিয়ে আড্ডা দিন, পুরনো কথা ঝালিয়ে নিন। চাইলে বন্ধুদের ডেকে ছোটখাটো একটা হাউস পার্টিও করে ফেলা যায়।

মনে রাখবেন, ছুটি মানে কেবল জায়গা পরিবর্তন নয়, ছুটি মানে মনের প্রশান্তি। আপনার ঘর যদি হয় সেই শান্তির ঠিকানা, তবে তার চেয়ে আরামদায়ক আর কী-ই বা হতে পারে।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com