ঈদের ছুটির আনন্দে শিশুর সুরক্ষা, যা জানা জরুরি

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে যাওয়ার সময় ছোট শিশুদের নিয়ে মা-বাবাদের বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। পথের ক্লান্তি আর পরিবেশের পরিবর্তনের কারণে শিশুরা দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে। তাই ঘর ছাড়ার আগে ও পৌঁছানোর পর কিছু বিষয়ে সাবধান থাকা জরুরি। চলুন, জেনে নিই।

যাত্রাপথের প্রস্তুতি

১। পোশাক ও খাবার: শিশুর জন্য পর্যাপ্ত সুতি আরামদায়ক পোশাক ও ডায়াপার সাথে রাখুন। বাইরের খাবার বা পানি একদমই খাওয়ানো উচিত নয়। তাই বাড়ি থেকেই বিশুদ্ধ পানি ও শুকনো খাবার গুছিয়ে নিন।

২। তাড়াহুড়ো এড়িয়ে চলা: যানজটের কথা মাথায় রেখে হাতে সময় নিয়ে বের হোন। বাস, ট্রেন বা লঞ্চে ওঠার সময় ভিড়ের মধ্যে হুড়োহুড়ি করবেন না।

৩। বসার স্থান: যাত্রাপথে শিশুকে জানালার পাশে বসাবেন না। লঞ্চে ভ্রমণের সময় মাঝখানের নিরাপদ স্থানে থাকুন, ডেক বা কিনারে শিশুকে নিয়ে যাবেন না।

গ্রামে থাকাকালীন সাবধানতা

১। জলাশয় ও গাছপালা: গ্রামের বাড়ির আশেপাশে পুকুর বা গর্ত থাকলে শিশুর ওপর কড়া নজর রাখুন। উঁচু জায়গা বা গাছে ওঠা এবং আগুন কিংবা ধারালো বস্তু নিয়ে খেলা থেকে বিরত রাখুন।

২। আবহাওয়া ও পোকা-মাকড়: বৃষ্টির দিনে গ্রামাঞ্চলে সাপ ও পোকামাকড়ের উপদ্রব বাড়ে, তাই ঝোপঝাড়ের কাছে শিশুকে একা ছাড়বেন না। ঘাম বা বৃষ্টিতে জামা ভিজে গেলে দ্রুত তা বদলে দিন যাতে ঠাণ্ডা না লাগদা

৩। অতিরিক্ত শাসন নয়: উৎসবের দিনে ছোটখাটো ছোটাছুটিতে বাধা দেবেন না, তবে নজরদারিতে রাখুন যেন বড় কোনো আঘাত না পায়।

জরুরি প্রাথমিক চিকিৎসা

ভ্রমণের সময় সাথে একটি ছোট ফার্স্ট এইড বক্স রাখা বুদ্ধিমানের কাজ। এতে যা যা রাখবেন: ব্যান্ডেজ ও অ্যান্টিসেপটিক, প্রয়োজনীয় ওষুধ, নিয়মিত ওষুধ। পথে বা স্টেশনে শিশুকে এক মুহূর্তের জন্যও একা ছাড়বেন না। একটি সুন্দর ও পরিকল্পিত প্রস্তুতিই পারে আপনার ঈদকে নিরাপদ ও আনন্দময় করতে।  সূএঃ -বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঈদের ছুটির আনন্দে শিশুর সুরক্ষা, যা জানা জরুরি

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে যাওয়ার সময় ছোট শিশুদের নিয়ে মা-বাবাদের বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। পথের ক্লান্তি আর পরিবেশের পরিবর্তনের কারণে শিশুরা দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে। তাই ঘর ছাড়ার আগে ও পৌঁছানোর পর কিছু বিষয়ে সাবধান থাকা জরুরি। চলুন, জেনে নিই।

যাত্রাপথের প্রস্তুতি

১। পোশাক ও খাবার: শিশুর জন্য পর্যাপ্ত সুতি আরামদায়ক পোশাক ও ডায়াপার সাথে রাখুন। বাইরের খাবার বা পানি একদমই খাওয়ানো উচিত নয়। তাই বাড়ি থেকেই বিশুদ্ধ পানি ও শুকনো খাবার গুছিয়ে নিন।

২। তাড়াহুড়ো এড়িয়ে চলা: যানজটের কথা মাথায় রেখে হাতে সময় নিয়ে বের হোন। বাস, ট্রেন বা লঞ্চে ওঠার সময় ভিড়ের মধ্যে হুড়োহুড়ি করবেন না।

৩। বসার স্থান: যাত্রাপথে শিশুকে জানালার পাশে বসাবেন না। লঞ্চে ভ্রমণের সময় মাঝখানের নিরাপদ স্থানে থাকুন, ডেক বা কিনারে শিশুকে নিয়ে যাবেন না।

গ্রামে থাকাকালীন সাবধানতা

১। জলাশয় ও গাছপালা: গ্রামের বাড়ির আশেপাশে পুকুর বা গর্ত থাকলে শিশুর ওপর কড়া নজর রাখুন। উঁচু জায়গা বা গাছে ওঠা এবং আগুন কিংবা ধারালো বস্তু নিয়ে খেলা থেকে বিরত রাখুন।

২। আবহাওয়া ও পোকা-মাকড়: বৃষ্টির দিনে গ্রামাঞ্চলে সাপ ও পোকামাকড়ের উপদ্রব বাড়ে, তাই ঝোপঝাড়ের কাছে শিশুকে একা ছাড়বেন না। ঘাম বা বৃষ্টিতে জামা ভিজে গেলে দ্রুত তা বদলে দিন যাতে ঠাণ্ডা না লাগদা

৩। অতিরিক্ত শাসন নয়: উৎসবের দিনে ছোটখাটো ছোটাছুটিতে বাধা দেবেন না, তবে নজরদারিতে রাখুন যেন বড় কোনো আঘাত না পায়।

জরুরি প্রাথমিক চিকিৎসা

ভ্রমণের সময় সাথে একটি ছোট ফার্স্ট এইড বক্স রাখা বুদ্ধিমানের কাজ। এতে যা যা রাখবেন: ব্যান্ডেজ ও অ্যান্টিসেপটিক, প্রয়োজনীয় ওষুধ, নিয়মিত ওষুধ। পথে বা স্টেশনে শিশুকে এক মুহূর্তের জন্যও একা ছাড়বেন না। একটি সুন্দর ও পরিকল্পিত প্রস্তুতিই পারে আপনার ঈদকে নিরাপদ ও আনন্দময় করতে।  সূএঃ -বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com