সাংবাদিকতা একটি মেধাভিত্তিক পেশা : তথ্যমন্ত্রী

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা একটি মেধাভিত্তিক পেশা। এ পেশায় টিকে থাকতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। কিছু মানুষের কারণে এ পেশা বিতর্কিত হয়ে পড়ছে। সাংবাদিকতা পেশায় একাধিক সংগঠন গ্রহণযোগ্য নয়।

রবিবার সকালে নিজ নির্বাচনী এলাকা আগৈলঝাড়া প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ ও পাঠক কারও দাস নয়। যে কেউ নিজেকে প্রেসক্লাব দাবি করলে তা মেনে নেওয়ার কারণ নেই।

মন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী যেমন জবাবদিহির মধ্যে থাকেন, তেমনি গণমাধ্যমকর্মীদেরও জবাবদিহির মধ্যে থাকতে হবে। কোনো সাংবাদিক বা গণমাধ্যমের পরিচয়পত্র থাকলেই যা খুশি করা যাবে না।

তিনি বলেন, আগৈলঝাড়ায় যারা সাংবাদিক পরিচয় দেন, তাদের পরিচয় নিয়ে কোনো বিতর্ক থাকলে তা সাংবাদিকরাই নির্ধারণ করবেন। কে ছোট, কে বড়—এটা নির্ধারণ করার দায়িত্ব পাঠকদের নয়। প্রেসক্লাবের নেতৃত্ব একটি টিম গঠন করে বিষয়গুলো ঠিক করবে।

তিনি বলেন, এলাকায় যত সংগঠনই থাকুক, প্রেসক্লাব একটি হওয়া উচিত। ‘প্রেসক্লাব একটি হলে আসব, না হলে ডাকলেও চা খেতে আসব না’—বলেন তিনি।

তিনি বলেন, অনেকেই সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান। ‘আমি নিজেও কখনও কখনও রাজনীতিবিদ পরিচয় দিতে সংকোচ বোধ করি,’—যোগ করেন তিনি।

তিনি বলেন, সৎ সাংবাদিকদের রক্ষায় অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ জন্য সংবাদপত্র মালিক, সাংবাদিক ও সরকার—এই তিন পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, প্রেসক্লাবের সাবেক সভাপতি সর্দার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাংবাদিকতা একটি মেধাভিত্তিক পেশা : তথ্যমন্ত্রী

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা একটি মেধাভিত্তিক পেশা। এ পেশায় টিকে থাকতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। কিছু মানুষের কারণে এ পেশা বিতর্কিত হয়ে পড়ছে। সাংবাদিকতা পেশায় একাধিক সংগঠন গ্রহণযোগ্য নয়।

রবিবার সকালে নিজ নির্বাচনী এলাকা আগৈলঝাড়া প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ ও পাঠক কারও দাস নয়। যে কেউ নিজেকে প্রেসক্লাব দাবি করলে তা মেনে নেওয়ার কারণ নেই।

মন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী যেমন জবাবদিহির মধ্যে থাকেন, তেমনি গণমাধ্যমকর্মীদেরও জবাবদিহির মধ্যে থাকতে হবে। কোনো সাংবাদিক বা গণমাধ্যমের পরিচয়পত্র থাকলেই যা খুশি করা যাবে না।

তিনি বলেন, আগৈলঝাড়ায় যারা সাংবাদিক পরিচয় দেন, তাদের পরিচয় নিয়ে কোনো বিতর্ক থাকলে তা সাংবাদিকরাই নির্ধারণ করবেন। কে ছোট, কে বড়—এটা নির্ধারণ করার দায়িত্ব পাঠকদের নয়। প্রেসক্লাবের নেতৃত্ব একটি টিম গঠন করে বিষয়গুলো ঠিক করবে।

তিনি বলেন, এলাকায় যত সংগঠনই থাকুক, প্রেসক্লাব একটি হওয়া উচিত। ‘প্রেসক্লাব একটি হলে আসব, না হলে ডাকলেও চা খেতে আসব না’—বলেন তিনি।

তিনি বলেন, অনেকেই সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান। ‘আমি নিজেও কখনও কখনও রাজনীতিবিদ পরিচয় দিতে সংকোচ বোধ করি,’—যোগ করেন তিনি।

তিনি বলেন, সৎ সাংবাদিকদের রক্ষায় অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ জন্য সংবাদপত্র মালিক, সাংবাদিক ও সরকার—এই তিন পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপন।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, প্রেসক্লাবের সাবেক সভাপতি সর্দার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. মাসুম হাওলাদার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com