৪ মাদকসেবীর কারাদণ্ড

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। এর আগে সোমবার বিকালে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকার শহিদুল ইসলাম রানা (২৫), কাটাবাড়ি এলাকার সামিউল (২২), মালেকাবাদ এলাকার হাবিল মিয়া (৪৮) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন বাজার এলাকার রিয়াদ (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী রিফুজী হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে মাদক সেবনের সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়ামিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড – এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : জামায়াত আমির

» আমাদের শিক্ষাব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

» সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা আলম মিতু

» খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

» ‘এখন সত্যিই নিজেকে দুনিয়ার রাজা মনে হচ্ছে’, অস্কারের স্বীকৃতিতে শাহরুখ

» ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

» নব উদ্যম

» কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

» প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

» উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৪ মাদকসেবীর কারাদণ্ড

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। এর আগে সোমবার বিকালে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকার শহিদুল ইসলাম রানা (২৫), কাটাবাড়ি এলাকার সামিউল (২২), মালেকাবাদ এলাকার হাবিল মিয়া (৪৮) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন বাজার এলাকার রিয়াদ (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী রিফুজী হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে মাদক সেবনের সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়ামিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড – এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com