প্রতিবেশীদের বিরুদ্ধে হামলায় আকাশসীমা ব্যবহার করা যাবে না, যুক্তরাষ্ট্রকে ইরাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় ইরাকের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া’ আল-সুদানী। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেন। খবর আল-জাজিরার।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আল-সুদানি ফোনালাপে জোর দিয়ে বলেন, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন কোনো প্রতিবেশী দেশ বা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে সামরিক হামলার জন্য ব্যবহার করা না হয়।

তিনি আরও বলেন, চলমান সংঘাতে ইরাককে জড়িয়ে ফেলার যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। পাশাপাশি যে কোনো পক্ষের দ্বারা ইরাকের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও তিনি প্রত্যাখ্যান করেন।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পরপরই বিভিন্ন দিক থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরাকের আকাশসীমা অতিক্রম করতে দেখা যায়।

সংঘাতের শুরু থেকেই ইরাক পরোক্ষভাবে এতে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর পাল্টা হিসেবে ওই গোষ্ঠীগুলো ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

» বিদেশ সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» হরমুজ খোলা নিয়ে যা বলা হচ্ছে, বাস্তবতা কি একেবারেই ভিন্ন

» কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

» টয়লেটের বাইরে ‘WC’ লেখা থাকে, এর অর্থ কী?

» ৪ অনভিষিক্তকে নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

» মৃতের দাফন-কাফনে কি জাকাতের টাকা দেওয়া যাবে?

» হাসিনা আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ

» অপহৃত ইমাম কন্যাকে দ্রুত উদ্ধারের দাবি জামায়াত আমিরের

» সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রতিবেশীদের বিরুদ্ধে হামলায় আকাশসীমা ব্যবহার করা যাবে না, যুক্তরাষ্ট্রকে ইরাক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় ইরাকের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া’ আল-সুদানী। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেন। খবর আল-জাজিরার।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আল-সুদানি ফোনালাপে জোর দিয়ে বলেন, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন কোনো প্রতিবেশী দেশ বা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে সামরিক হামলার জন্য ব্যবহার করা না হয়।

তিনি আরও বলেন, চলমান সংঘাতে ইরাককে জড়িয়ে ফেলার যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। পাশাপাশি যে কোনো পক্ষের দ্বারা ইরাকের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও তিনি প্রত্যাখ্যান করেন।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পরপরই বিভিন্ন দিক থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরাকের আকাশসীমা অতিক্রম করতে দেখা যায়।

সংঘাতের শুরু থেকেই ইরাক পরোক্ষভাবে এতে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর পাল্টা হিসেবে ওই গোষ্ঠীগুলো ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com