তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কেরানীগঞ্জে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফাহাদুল ইসলাম একলাস (৩১) এবং মোরেলগঞ্জ উপজেলার ভাটখালি গ্রামের মৃত আবদুর রব হাওলাদারের ছেলে মো. মনির হোসেন হাওলাদার (৪২)।

মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ডিবি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল হোতা হিসেবে পরিচিত জারিফ মিয়া ওরফে কালা জারিফ পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি টহলদল ওই এলাকা থেকে দুজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাসনাবাদ সুপার মার্কেট এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। সেখানে একটি ৯ এমএম পিস্তল, দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল এবং প্রতিটি পিস্তলের একটি করে ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি ৯ এমএম গুলি ও ৭.৬৫ ক্যালিবারের ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল। ঢাকা জেলায় অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, পলাতক জারিফ মিয়া ওরফে কালা জারিফের বিরুদ্ধে বিভিন্ন ধারায় আটটি মামলা আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মৃগী রোগ নিয়ে কিছু কথা

» ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ ৪জন আটক

» আফগানি চিকেন কাবাব মালাইকারি তৈরির রেসিপি

» সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

» বিদেশ সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» হরমুজ খোলা নিয়ে যা বলা হচ্ছে, বাস্তবতা কি একেবারেই ভিন্ন

» কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

» টয়লেটের বাইরে ‘WC’ লেখা থাকে, এর অর্থ কী?

» ৪ অনভিষিক্তকে নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

» মৃতের দাফন-কাফনে কি জাকাতের টাকা দেওয়া যাবে?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কেরানীগঞ্জে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ফাহাদুল ইসলাম একলাস (৩১) এবং মোরেলগঞ্জ উপজেলার ভাটখালি গ্রামের মৃত আবদুর রব হাওলাদারের ছেলে মো. মনির হোসেন হাওলাদার (৪২)।

মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ডিবি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মূল হোতা হিসেবে পরিচিত জারিফ মিয়া ওরফে কালা জারিফ পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি টহলদল ওই এলাকা থেকে দুজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাসনাবাদ সুপার মার্কেট এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। সেখানে একটি ৯ এমএম পিস্তল, দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল এবং প্রতিটি পিস্তলের একটি করে ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি ৯ এমএম গুলি ও ৭.৬৫ ক্যালিবারের ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল। ঢাকা জেলায় অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, পলাতক জারিফ মিয়া ওরফে কালা জারিফের বিরুদ্ধে বিভিন্ন ধারায় আটটি মামলা আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com