অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে ১৪ জেলের জরিমানা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ চাই দিয়ে পাঙ্গাসের পোনা ও কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের দায়ে ১৪ জন জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল জরিমানা করেন।

এর আগে রবিবার দিবাগত রাতভর মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য দপ্তর।

১৪ জেলে হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার লক্ষ্মীপুর এলাকার মো. শাহাবুদ্দিন (৪৫), মো. সাইদুল ইসলাম (৩০), মো. জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), বাবুগঞ্জ এলাকার মো. রাসেল (৩৫), মো. আরিফ (৩২) এবং বাথুয়া এলাকার আল আমিন (৩০), উত্তর দাদপুর এলাকার মো. শাহ-আলম (৪৩) ও হিজলা উপজেলার ধুলখোলা পালপাড়া এলাকার নূর ইসলাম রাঢ়ি (৩৩), মো. আনিচ (৩৭) ও মো. সাকিল মাঝি (৩০), নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের চরকাশিয়া এলাকার মো. মিরাজ হোসেন (২৩), মো. ইব্রাহীম (২৪) ও ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. সুলাইমান (২৫)।

বরিশালের হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, ইলিশের অভয়াশ্রম হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে অভিযানে একটি পাঙ্গাসের পোনা ধরার চাই ও ৩০ হাজার অবৈধ কারেন্ট জালসহ ১৪ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী হাকিম অভ্র জ্যোতি বড়াল ১০ জনকে ৪ হাজার টাকা করে এবং ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত চাই ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

» প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

» উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী

» মৃগী রোগ নিয়ে কিছু কথা

» ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ ৪জন আটক

» আফগানি চিকেন কাবাব মালাইকারি তৈরির রেসিপি

» সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

» বিদেশ সফরে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» হরমুজ খোলা নিয়ে যা বলা হচ্ছে, বাস্তবতা কি একেবারেই ভিন্ন

» কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অভয়াশ্রমে মাছ শিকারের দায়ে ১৪ জেলের জরিমানা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ চাই দিয়ে পাঙ্গাসের পোনা ও কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের দায়ে ১৪ জন জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল জরিমানা করেন।

এর আগে রবিবার দিবাগত রাতভর মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য দপ্তর।

১৪ জেলে হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার লক্ষ্মীপুর এলাকার মো. শাহাবুদ্দিন (৪৫), মো. সাইদুল ইসলাম (৩০), মো. জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), বাবুগঞ্জ এলাকার মো. রাসেল (৩৫), মো. আরিফ (৩২) এবং বাথুয়া এলাকার আল আমিন (৩০), উত্তর দাদপুর এলাকার মো. শাহ-আলম (৪৩) ও হিজলা উপজেলার ধুলখোলা পালপাড়া এলাকার নূর ইসলাম রাঢ়ি (৩৩), মো. আনিচ (৩৭) ও মো. সাকিল মাঝি (৩০), নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের চরকাশিয়া এলাকার মো. মিরাজ হোসেন (২৩), মো. ইব্রাহীম (২৪) ও ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. সুলাইমান (২৫)।

বরিশালের হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, ইলিশের অভয়াশ্রম হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে অভিযানে একটি পাঙ্গাসের পোনা ধরার চাই ও ৩০ হাজার অবৈধ কারেন্ট জালসহ ১৪ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী হাকিম অভ্র জ্যোতি বড়াল ১০ জনকে ৪ হাজার টাকা করে এবং ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত চাই ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com