টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল কার পকেটে যাচ্ছে কত কোটি টাকা?

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এখন শেষ মুহূর্তে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। একই সঙ্গে জানা যাবে কে পাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঙ্কের পুরস্কার অর্থ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের বিশ্বকাপের জন্য প্রায় ১৩.৫ মিলিয়ন ডলারের বিশাল পুরস্কার তহবিল ঘোষণা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৪ কোটি টাকার সমান। ২০২৪ সালের আসরের তুলনায় এটি প্রায় ২০ শতাংশ বেশি। শক্তিশালী সম্প্রচার চুক্তি, বড় স্পন্সরশিপ এবং বিশ্বকাপের ব্যাপক জনপ্রিয়তার কারণে পুরস্কারের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৩ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৬ কোটি ৩০ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে প্রায় ১.৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৯ কোটি ৩৬ লাখ টাকা। ফলে ভারত কিংবা নিউজিল্যান্ড- যেই দলই জিতুক না কেন, দুই দলই বড় অঙ্কের অর্থ পুরস্কার পাবে। তবে চ্যাম্পিয়ন দলই পাবে সর্বোচ্চ অর্থ এবং বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা।

শুধু ফাইনালিস্টই নয়, টুর্নামেন্টের অন্য দলগুলোর জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলো পাবে প্রায় ৭ লাখ ৯০ হাজার ডলার করে (প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা)। সুপার-এইটে খেলা প্রতিটি দল পাবে প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার মতো।

এবারের বিশ্বকাপে অংশ নিয়েছিল মোট ২০টি দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোকেও খালি হাতে ফিরতে হচ্ছে না। তাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার সমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল কার পকেটে যাচ্ছে কত কোটি টাকা?

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এখন শেষ মুহূর্তে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। একই সঙ্গে জানা যাবে কে পাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঙ্কের পুরস্কার অর্থ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের বিশ্বকাপের জন্য প্রায় ১৩.৫ মিলিয়ন ডলারের বিশাল পুরস্কার তহবিল ঘোষণা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৪ কোটি টাকার সমান। ২০২৪ সালের আসরের তুলনায় এটি প্রায় ২০ শতাংশ বেশি। শক্তিশালী সম্প্রচার চুক্তি, বড় স্পন্সরশিপ এবং বিশ্বকাপের ব্যাপক জনপ্রিয়তার কারণে পুরস্কারের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৩ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৬ কোটি ৩০ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে প্রায় ১.৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১৯ কোটি ৩৬ লাখ টাকা। ফলে ভারত কিংবা নিউজিল্যান্ড- যেই দলই জিতুক না কেন, দুই দলই বড় অঙ্কের অর্থ পুরস্কার পাবে। তবে চ্যাম্পিয়ন দলই পাবে সর্বোচ্চ অর্থ এবং বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা।

শুধু ফাইনালিস্টই নয়, টুর্নামেন্টের অন্য দলগুলোর জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলো পাবে প্রায় ৭ লাখ ৯০ হাজার ডলার করে (প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা)। সুপার-এইটে খেলা প্রতিটি দল পাবে প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার মতো।

এবারের বিশ্বকাপে অংশ নিয়েছিল মোট ২০টি দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোকেও খালি হাতে ফিরতে হচ্ছে না। তাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার সমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com