স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন, ঘাতক স্বামী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জামালপুরে নিজ বাসায় স্ত্রীকে হত্যার পর বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় পুলিশ ওই বাসা থেকে ঘাতক স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করেছে। এ সময় নিহতের স্বজন ও উত্তেজিত জনতা ঘাতক স্বামীকে মারধর করে।

জানা যায়,  প্রায় ১৭ বছর আগে জামালপুর শহরের দড়িপাড়ার মন্ডলপাড়া এলাকার মৃত নজরুল ইসলাম মাস্টারের ছেলে হোসাইন মো. তাইফুরের(৪০) সাথে একই শহরের পূর্ব মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার(৩৬) বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে তাসফিক নামে এক ছেলে ও তাহা নামে এক মেয়ের জন্ম হয়। কিন্তু তাইফুর দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকতো। তাইফুর বৃহস্পতিবার ঢাকা থেকে জামালপুর আসে। রাত ১ টার দিকে ওই বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে নিহতের ভাই ও স্থানীয়রা গেট তালাবদ্ধ থাকায় জানালার গ্লাস ভেঙে বিছানার উপর তানিয়ার হাত পোড়া অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে বাসার গেট ও ঘরের তালা ভেঙে তাহমিনা আক্তার তানিয়ার মৃতদেহ উদ্ধার করে। এ সময় ওই বাসার দ্বিতীয় তলা থেকে ঘাতক স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করে। ঘাতক স্বামী তাইফুরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় নিহতের স্বজন ও উত্তেজিত জনতা তাকে মারধর করে। এ সময় পুলিশ তাইফুরকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয় লোকজন ও সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। পাশাপাশি তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করি। এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এখন পর্যন্ত ধারণা করছি এটা পারিবারিক কলহ, তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানতে পারবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের

» ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার

» নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

» তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী

» ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন নামঞ্জুর

» জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

» অস্তিত্ব

» গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে :গোলাম পরওয়ার

» ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্ত্রীকে হত্যা করে ঘরে আগুন, ঘাতক স্বামী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জামালপুরে নিজ বাসায় স্ত্রীকে হত্যার পর বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় পুলিশ ওই বাসা থেকে ঘাতক স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করেছে। এ সময় নিহতের স্বজন ও উত্তেজিত জনতা ঘাতক স্বামীকে মারধর করে।

জানা যায়,  প্রায় ১৭ বছর আগে জামালপুর শহরের দড়িপাড়ার মন্ডলপাড়া এলাকার মৃত নজরুল ইসলাম মাস্টারের ছেলে হোসাইন মো. তাইফুরের(৪০) সাথে একই শহরের পূর্ব মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার(৩৬) বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে তাসফিক নামে এক ছেলে ও তাহা নামে এক মেয়ের জন্ম হয়। কিন্তু তাইফুর দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় তাদের সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকতো। তাইফুর বৃহস্পতিবার ঢাকা থেকে জামালপুর আসে। রাত ১ টার দিকে ওই বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে নিহতের ভাই ও স্থানীয়রা গেট তালাবদ্ধ থাকায় জানালার গ্লাস ভেঙে বিছানার উপর তানিয়ার হাত পোড়া অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে বাসার গেট ও ঘরের তালা ভেঙে তাহমিনা আক্তার তানিয়ার মৃতদেহ উদ্ধার করে। এ সময় ওই বাসার দ্বিতীয় তলা থেকে ঘাতক স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করে। ঘাতক স্বামী তাইফুরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় নিহতের স্বজন ও উত্তেজিত জনতা তাকে মারধর করে। এ সময় পুলিশ তাইফুরকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয় লোকজন ও সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। পাশাপাশি তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেফতার করি। এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এখন পর্যন্ত ধারণা করছি এটা পারিবারিক কলহ, তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানতে পারবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com