ক্যালগেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার আয়োজন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে ইউনিভার্সিটি অব ক্যালগেরির ক্রেইগ হলে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন, বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তৈয়বুর রহমান এবং বেঙ্গলি স্টুডেন্ট সোসাইটির সভাপতি আইমন নাওয়ার চৌধুরী।

এছাড়া বিভিন্ন সংগঠনের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাবেক সভাপতি মো. রশিদ রিপনসহ ক্যালগেরির বিশিষ্ট ব্যক্তিবর্গও অংশ নেন। ইফতারের আগে কানাডায় নতুন আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটি সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ক্যালগেরিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে শক্তিশালী যোগাযোগ ও বন্ধন তৈরি করা। পাশাপাশি পবিত্র রমজানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা একসঙ্গে ভাগাভাগি করার সুযোগ তৈরি করা। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যেসব খাবার খেলে কমবে হৃদরোগের ঝুঁকি

» শিশুর ঘন ঘন পেটে ব্যথা কেন হয়? জেনে নিন প্রতিকার

» হার্ট ব্লক প্রতিরোধের উপায়

» টোকিওতে বাংলাদেশ দূতাবাসে পয়লা বৈশাখ উদযাপন

» ‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

» মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

» সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» চবিতে বৈচিত্র্যময় পহেলা বৈশাখ উদযাপন

» সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্যালগেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার আয়োজন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে ইউনিভার্সিটি অব ক্যালগেরির ক্রেইগ হলে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন, বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তৈয়বুর রহমান এবং বেঙ্গলি স্টুডেন্ট সোসাইটির সভাপতি আইমন নাওয়ার চৌধুরী।

এছাড়া বিভিন্ন সংগঠনের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাবেক সভাপতি মো. রশিদ রিপনসহ ক্যালগেরির বিশিষ্ট ব্যক্তিবর্গও অংশ নেন। ইফতারের আগে কানাডায় নতুন আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটি সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ক্যালগেরিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে শক্তিশালী যোগাযোগ ও বন্ধন তৈরি করা। পাশাপাশি পবিত্র রমজানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা একসঙ্গে ভাগাভাগি করার সুযোগ তৈরি করা। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com