সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ইফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ায় প্রবাসী মুসলমানদের সংগঠন ‘অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে’র আয়োজনে বার্ষিক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১ মার্চ) সন্ধ্যায় মিন্টুস্থ ইনডোর স্পোর্টস সেন্টারে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।

সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসারের সভাপতিত্বে খতিব হাফেজ আবদুল হাদী তানভীর পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। প্রায় আড়াই হাজার ধর্মপ্রাণ মুসলমান এই বছরের ইফতারে অংশ নেয় বলে জানিয়েছে আয়োজক কমিটি।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান মুন ইফতার অনুষ্ঠানে সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য উপস্থিত মুসল্লিদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে স্টেট এমপি অনুলক চাংটিভং, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লাউন্ড, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের বার্ষিক ইফতার মাহফিলে সিডনির দূর–দূরান্ত থেকে আসা বহু গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ইফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ায় প্রবাসী মুসলমানদের সংগঠন ‘অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে’র আয়োজনে বার্ষিক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১ মার্চ) সন্ধ্যায় মিন্টুস্থ ইনডোর স্পোর্টস সেন্টারে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।

সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসারের সভাপতিত্বে খতিব হাফেজ আবদুল হাদী তানভীর পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। প্রায় আড়াই হাজার ধর্মপ্রাণ মুসলমান এই বছরের ইফতারে অংশ নেয় বলে জানিয়েছে আয়োজক কমিটি।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান মুন ইফতার অনুষ্ঠানে সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য উপস্থিত মুসল্লিদের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে স্টেট এমপি অনুলক চাংটিভং, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লাউন্ড, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের বার্ষিক ইফতার মাহফিলে সিডনির দূর–দূরান্ত থেকে আসা বহু গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com