নরসিংদীর শিবপুরে ভাষা শহীদদের প্রতি  জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

বাইজিদ আহাম্মেদ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে শিবপুর উপজেলা (জাকের পার্টি)।আজ  শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শিবপুর উপজেলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত এমপি প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর শিবপুর উপজেলা জাকের পার্টি সভাপতি মোঃ আসাদুজ্জামান পাঠান, সাধারণ সম্পাদক মোঃ হায়েজ উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, মহিলা ফন্টের সভা নেত্রী শাহিনা বেগম, ছাত্রী ফন্টের সভা নেত্রী কারিমা আক্তার, অর্থ সম্পাদিকা তানিয়া বেগম, সাধারচর ইউনিয়নের ছাত্র ফন্টের সভাপতি শাহ সুফিসহ জাকের পার্টির ছাত্র ফ্রন্ট, তালাবা ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় তারা খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান।
এ সময় সায়েম পাঠান বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদেরকে শিক্ষা দেয় যে চাপিয়ে দেয়া রাজনৈতিক অপসংস্কৃতিকে এদেশের জনগণ কখনোই মেনে নেয়নি, জনগণের কণ্ঠস্বর বন্ধ করার প্রচেষ্টা কখনোই সফল হয়নি এবং এদেশের জনগণ নিজের অধিকার, নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজেদের ঐতিহ্য, রক্ষা করার জন্য যখনই প্রয়োজন হয়েছে তখনই আন্দোলন গড়ে তুলেছে। এই মহান একুশে ফেব্রুয়ারি শিক্ষা দেয় সকল অন্যায়, অত্যাচার-নিপীড়ন ও শোষনের বিরুদ্ধে সচেতন থাকতে হবে, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নরসিংদীর শিবপুরে ভাষা শহীদদের প্রতি  জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

বাইজিদ আহাম্মেদ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে শিবপুর উপজেলা (জাকের পার্টি)।আজ  শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শিবপুর উপজেলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত এমপি প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর শিবপুর উপজেলা জাকের পার্টি সভাপতি মোঃ আসাদুজ্জামান পাঠান, সাধারণ সম্পাদক মোঃ হায়েজ উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, মহিলা ফন্টের সভা নেত্রী শাহিনা বেগম, ছাত্রী ফন্টের সভা নেত্রী কারিমা আক্তার, অর্থ সম্পাদিকা তানিয়া বেগম, সাধারচর ইউনিয়নের ছাত্র ফন্টের সভাপতি শাহ সুফিসহ জাকের পার্টির ছাত্র ফ্রন্ট, তালাবা ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় তারা খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান।
এ সময় সায়েম পাঠান বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদেরকে শিক্ষা দেয় যে চাপিয়ে দেয়া রাজনৈতিক অপসংস্কৃতিকে এদেশের জনগণ কখনোই মেনে নেয়নি, জনগণের কণ্ঠস্বর বন্ধ করার প্রচেষ্টা কখনোই সফল হয়নি এবং এদেশের জনগণ নিজের অধিকার, নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজেদের ঐতিহ্য, রক্ষা করার জন্য যখনই প্রয়োজন হয়েছে তখনই আন্দোলন গড়ে তুলেছে। এই মহান একুশে ফেব্রুয়ারি শিক্ষা দেয় সকল অন্যায়, অত্যাচার-নিপীড়ন ও শোষনের বিরুদ্ধে সচেতন থাকতে হবে, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com