মায়ের সেই রূপ দেখে থমকে গিয়েছিলাম : প্রিয়াঙ্কা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : আসন্ন হলিউড ছবি ‘দ্য ব্লাফ’-এর প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বিশ্বখ্যাত ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। লস অ্যাঞ্জেলেসে এই ছবির প্রচার চলাকালীন সহ-অভিনেতা কার্ল আরবান ও প্রিয়াঙ্কার রসায়ন ভক্তদের নজর কেড়েছে। ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে এক প্রাক্তন জলদস্যুর ভূমিকায়, যার নাম ‘এরসেল ব্লাডি মেরি বোডেন’।

তবে এই চরিত্রের তেজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি প্রিয়াঙ্কা টেনে আনলেন তার মা মধু চোপড়ার এক রোমহর্ষক স্মৃতি। প্রিয়াঙ্কা জানান, তার মা মধু চোপড়ার মধ্যেও তিনি এক ‘ব্লাডি মেরি’ নারীকে দেখতে পেয়েছিলেন।

সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করে অভিনেত্রী জানান, তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। মা ও মেয়ে মিলে দিল্লির রাস্তায় গভীর রাতে এক ট্যাক্সিতে করে হোটেলের দিকে যাচ্ছিলেন।

স্মৃতিচারণ করতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘রাত তখন ১১টা। আমরা ক্যাবে করে হোটেলে ফিরছিলাম। হঠাৎ মা লক্ষ্য করেন চালক পরিচিত রাস্তা ছেড়ে অন্য একটি নির্জন পথে গাড়ি ঢোকাচ্ছেন। চালক দাবি করেছিলেন তিনি ‘শর্টকাট’ নিচ্ছেন। কিন্তু মা কোনো ঝুঁকি নিতে চাননি। আমরা দু’জন নারী তখন সম্পূর্ণ একা ছিলাম।’

তার কথায়, ‘ঠিক সেই মুহূর্তে মা পিছন থেকে চালকের গলা চেপে ধরেন। চিৎকার করে বলেন ‘গাড়ি এখনই মূল রাস্তায় ঘোরাও, আমার সাথে আমার ছোট মেয়ে আছে!’ মায়ের সেই রূপ দেখে আমি থমকে গিয়েছিলাম। এরপরের চার মাস আমি মায়ের কোনো কথার ওপর একটা কথা বলারও সাহস পাইনি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

» রমনার বটমূলে বর্ষবরণ ছায়ানটের

» বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির

» পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের

» ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার

» নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

» তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মায়ের সেই রূপ দেখে থমকে গিয়েছিলাম : প্রিয়াঙ্কা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : আসন্ন হলিউড ছবি ‘দ্য ব্লাফ’-এর প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বিশ্বখ্যাত ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। লস অ্যাঞ্জেলেসে এই ছবির প্রচার চলাকালীন সহ-অভিনেতা কার্ল আরবান ও প্রিয়াঙ্কার রসায়ন ভক্তদের নজর কেড়েছে। ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে এক প্রাক্তন জলদস্যুর ভূমিকায়, যার নাম ‘এরসেল ব্লাডি মেরি বোডেন’।

তবে এই চরিত্রের তেজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি প্রিয়াঙ্কা টেনে আনলেন তার মা মধু চোপড়ার এক রোমহর্ষক স্মৃতি। প্রিয়াঙ্কা জানান, তার মা মধু চোপড়ার মধ্যেও তিনি এক ‘ব্লাডি মেরি’ নারীকে দেখতে পেয়েছিলেন।

সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করে অভিনেত্রী জানান, তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। মা ও মেয়ে মিলে দিল্লির রাস্তায় গভীর রাতে এক ট্যাক্সিতে করে হোটেলের দিকে যাচ্ছিলেন।

স্মৃতিচারণ করতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘রাত তখন ১১টা। আমরা ক্যাবে করে হোটেলে ফিরছিলাম। হঠাৎ মা লক্ষ্য করেন চালক পরিচিত রাস্তা ছেড়ে অন্য একটি নির্জন পথে গাড়ি ঢোকাচ্ছেন। চালক দাবি করেছিলেন তিনি ‘শর্টকাট’ নিচ্ছেন। কিন্তু মা কোনো ঝুঁকি নিতে চাননি। আমরা দু’জন নারী তখন সম্পূর্ণ একা ছিলাম।’

তার কথায়, ‘ঠিক সেই মুহূর্তে মা পিছন থেকে চালকের গলা চেপে ধরেন। চিৎকার করে বলেন ‘গাড়ি এখনই মূল রাস্তায় ঘোরাও, আমার সাথে আমার ছোট মেয়ে আছে!’ মায়ের সেই রূপ দেখে আমি থমকে গিয়েছিলাম। এরপরের চার মাস আমি মায়ের কোনো কথার ওপর একটা কথা বলারও সাহস পাইনি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com