ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু হয়।

ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে গত ডিসেম্বর থেকে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় এ অগ্রগতি ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে।

পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। সাম্প্রতিক এ পদক্ষেপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।সূত্র: ইন্ডিয়া টুডে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: প্রতিমন্ত্রী

» চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি

» ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

» পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি

» বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির

» কৃষক কার্ডে কৃষিতে নতুন দিগন্তের সূচনা

» মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম

» জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

» ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল সব আরোহীর

» ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু হয়।

ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে গত ডিসেম্বর থেকে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় এ অগ্রগতি ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে।

পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। সাম্প্রতিক এ পদক্ষেপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।সূত্র: ইন্ডিয়া টুডে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com