কেন্দ্রীয় শহীদ মিনারে যা কিছু সাথে নেয়া যাবে না, ডিএমপির নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যেতে সর্বসাধারণকে মানতে হবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ নির্দেশনা।

আজ শুক্রবার সকালে শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং এবং শহীদ মিনার রোড ব্যবহার করে শহীদ মিনারে আসার জন্য অনুরোধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এসব নির্ধারিত সড়ক ছাড়া অন্য কোনো পথ ব্যবহার না করতে বলা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর অথবা চানখাঁরপুল দিয়ে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা ঝুঁকিপূর্ণ সামগ্রী বহন না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি আরও জানান, শহীদ মিনার ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কেন্দ্রীয় শহীদ মিনারে যা কিছু সাথে নেয়া যাবে না, ডিএমপির নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যেতে সর্বসাধারণকে মানতে হবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ নির্দেশনা।

আজ শুক্রবার সকালে শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং এবং শহীদ মিনার রোড ব্যবহার করে শহীদ মিনারে আসার জন্য অনুরোধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এসব নির্ধারিত সড়ক ছাড়া অন্য কোনো পথ ব্যবহার না করতে বলা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর অথবা চানখাঁরপুল দিয়ে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা ঝুঁকিপূর্ণ সামগ্রী বহন না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি আরও জানান, শহীদ মিনার ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com