যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে আট স্কিয়ারের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী শীতকালীন ঝড়ের মধ্যে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত আটজন স্কিয়ারের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

উদ্ধার কর্মকর্তারা জানান, উত্তর ক্যালিফোর্নিয়ার লেক তাহো এলাকার ব্যাককান্ট্রিতে ঘটে যাওয়া এই তুষারধসে চাপা পড়ে নিহত আটজন স্কিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেভাডা কাউন্টি শেরিফ শ্যানন মুন বলেন, নবম একজন স্কিয়ার এখনও নিখোঁজ রয়েছেন। তবে তাকে মৃত বলেই ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ধারকর্মীদের মধ্যে। কারণ, নিহতদের একজন ছিলেন অনুসন্ধান ও উদ্ধার দলের এক সদস্যের জীবনসঙ্গী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফুটবল মাঠের সমান আয়তনের তুষারধসটি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ক্যাসল পিক এলাকায় আঘাত হানে। শুরুতে ১৫ জন স্কিয়ারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, তুষারধসের পরপরই লেক তাহোর উত্তর-পশ্চিমে অবস্থিত ক্যাসল পিক এলাকায় তল্লাশি চালানো হয়। এ ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে ৯১১ নম্বরে ফোন পেয়ে অভিযান শুরু করে নেভাডা কাউন্টি শেরিফ দফতর।

শেরিফ দফতরের মুখপাত্র অ্যাশলি কোয়াড্রোস বলেন, শেরিফ দফতর, তাদের অনুসন্ধান ও উদ্ধার দল এবং ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগের একটি দল যৌথভাবে এলাকাটিতে তল্লাশি চালায়। সূত্র: বিবিসিআল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

» ঢাকা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন নবীউল্লাহ নবী

» সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

» শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে আট স্কিয়ারের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী শীতকালীন ঝড়ের মধ্যে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত আটজন স্কিয়ারের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

উদ্ধার কর্মকর্তারা জানান, উত্তর ক্যালিফোর্নিয়ার লেক তাহো এলাকার ব্যাককান্ট্রিতে ঘটে যাওয়া এই তুষারধসে চাপা পড়ে নিহত আটজন স্কিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেভাডা কাউন্টি শেরিফ শ্যানন মুন বলেন, নবম একজন স্কিয়ার এখনও নিখোঁজ রয়েছেন। তবে তাকে মৃত বলেই ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ধারকর্মীদের মধ্যে। কারণ, নিহতদের একজন ছিলেন অনুসন্ধান ও উদ্ধার দলের এক সদস্যের জীবনসঙ্গী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফুটবল মাঠের সমান আয়তনের তুষারধসটি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ক্যাসল পিক এলাকায় আঘাত হানে। শুরুতে ১৫ জন স্কিয়ারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, তুষারধসের পরপরই লেক তাহোর উত্তর-পশ্চিমে অবস্থিত ক্যাসল পিক এলাকায় তল্লাশি চালানো হয়। এ ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে ৯১১ নম্বরে ফোন পেয়ে অভিযান শুরু করে নেভাডা কাউন্টি শেরিফ দফতর।

শেরিফ দফতরের মুখপাত্র অ্যাশলি কোয়াড্রোস বলেন, শেরিফ দফতর, তাদের অনুসন্ধান ও উদ্ধার দল এবং ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগের একটি দল যৌথভাবে এলাকাটিতে তল্লাশি চালায়। সূত্র: বিবিসিআল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com