যৌথ বাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ ব্যক্তিকে আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ মনির হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি শীর্ষ নৌ-ডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার দিনব্যাপী উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন গজারিয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি অভিযান পরিচালনা করে। ভোর ৫টার দিকে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে দুটি গত ৫ আগস্ট ২০২৪ সালে থানা লুটের ঘটনায় লুণ্ঠিত বলে চিহ্নিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনির হোসেন নৌ-ডাকাত চক্রের সঙ্গে সরাসরি জড়িত এবং গুয়াগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন নদীর ঘাটে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

আটকের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া থানা পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

» আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

» আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

» বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার

» কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

» দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

» জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

» বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

» ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যৌথ বাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ ব্যক্তিকে আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে শর্টগান ও গুলিসহ মনির হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি শীর্ষ নৌ-ডাকাত নয়ন ও পিয়াসের সহযোগী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার দিনব্যাপী উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন গজারিয়া আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি অভিযান পরিচালনা করে। ভোর ৫টার দিকে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের বিভিন্ন আস্তানায় পৃথক অভিযান চালিয়ে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা গুলির মধ্যে দুটি গত ৫ আগস্ট ২০২৪ সালে থানা লুটের ঘটনায় লুণ্ঠিত বলে চিহ্নিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মনির হোসেন নৌ-ডাকাত চক্রের সঙ্গে সরাসরি জড়িত এবং গুয়াগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন নদীর ঘাটে চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

আটকের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া থানা পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com