টেকনাফে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বিরল প্রজাতির ‘পাখি মাছ’। স্থানীয়ভাবে এটি ‘মাইট্যা’ মাছ নামে পরিচিত।

রবিবার সন্ধ্যায় প্রায় ২০০ কেজি ওজনের এই মাছটি টেকনাফ মৎস্য বন্দরে আনা হলে উৎসুক মানুষের ভিড় জমে। উপকূলে সচরাচর দেখা না মেলা এই মাছটি পরে ভালো দামের আশায় চট্টগ্রামে পাঠানো হয়েছে।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, মাছটি ‘সেইলফিশ’ বা মার্লিন প্রজাতির। সমুদ্রের অন্যতম দ্রুতগামী এই মাছের পিঠের উপরের পাখনাটি দেখতে অনেকটা পাখির ডানার মতো প্রসারিত। এই বৈশিষ্ট্যের কারণেই স্থানীয় জেলেরা একে ‘পাখি মাছ’ বা ‘পাখি মাইট্যা’ বলে ডাকেন। গভীর সমুদ্রের মাছ হওয়ায় উপকূল সংলগ্ন এলাকায় সাধারণত এমন বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না।

মাছটি বাজারে বিক্রি করতে আনা ট্রলার মালিক শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা সব্বির আহমেদ জানান, শনিবার সকালে তার ট্রলারটি ১১ জন মাঝিমাল্লা-জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেললে অন্য মাছের সাথে এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। বাজারে আনার পর ওজন করে দেখা গেছে এটি প্রায় ২০০ কেজি। স্থানীয় ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ৪০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন তিনি।

মাছ ব্যবসায়ী সৈয়দ আলম জানান, টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে মাছটি সংরক্ষণ করা হয়েছে। বড় আকারের মাছ হওয়ায় স্থানীয় বাজারে উপযুক্ত দাম পাওয়া কঠিন। তাই বিশেষ ব্যবস্থাপনায় অধিক লাভের আশায় মাছটি চট্টগ্রামের বাজারে বিক্রির জন্য পাঠানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টেকনাফে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বিরল প্রজাতির ‘পাখি মাছ’। স্থানীয়ভাবে এটি ‘মাইট্যা’ মাছ নামে পরিচিত।

রবিবার সন্ধ্যায় প্রায় ২০০ কেজি ওজনের এই মাছটি টেকনাফ মৎস্য বন্দরে আনা হলে উৎসুক মানুষের ভিড় জমে। উপকূলে সচরাচর দেখা না মেলা এই মাছটি পরে ভালো দামের আশায় চট্টগ্রামে পাঠানো হয়েছে।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, মাছটি ‘সেইলফিশ’ বা মার্লিন প্রজাতির। সমুদ্রের অন্যতম দ্রুতগামী এই মাছের পিঠের উপরের পাখনাটি দেখতে অনেকটা পাখির ডানার মতো প্রসারিত। এই বৈশিষ্ট্যের কারণেই স্থানীয় জেলেরা একে ‘পাখি মাছ’ বা ‘পাখি মাইট্যা’ বলে ডাকেন। গভীর সমুদ্রের মাছ হওয়ায় উপকূল সংলগ্ন এলাকায় সাধারণত এমন বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না।

মাছটি বাজারে বিক্রি করতে আনা ট্রলার মালিক শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা সব্বির আহমেদ জানান, শনিবার সকালে তার ট্রলারটি ১১ জন মাঝিমাল্লা-জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেললে অন্য মাছের সাথে এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। বাজারে আনার পর ওজন করে দেখা গেছে এটি প্রায় ২০০ কেজি। স্থানীয় ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ৪০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন তিনি।

মাছ ব্যবসায়ী সৈয়দ আলম জানান, টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে মাছটি সংরক্ষণ করা হয়েছে। বড় আকারের মাছ হওয়ায় স্থানীয় বাজারে উপযুক্ত দাম পাওয়া কঠিন। তাই বিশেষ ব্যবস্থাপনায় অধিক লাভের আশায় মাছটি চট্টগ্রামের বাজারে বিক্রির জন্য পাঠানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com