নাটোর-৪ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে সংসদ সদস্য পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ । তিনি ধানের শীষ প্রতীক নিয়ে দুই উপজেলায় পেয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৮৪৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৮৯ ভোট।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। তার দেওয়া তথ্যমতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে চারটটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে ১৬৭টি কেন্দ্রে। এরমধ্যে গুরুদাসপুরের ৬৮ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৬ হাজার ৫৪১ ভোট। বড়াইগ্রামের ৯৯ কেন্দ্রে পেয়েছে ৯৩ হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল হাকিম গুরুদাসপুরে পেয়েছে ৫২ হাজার ৭০৫ ভোট এবং বড়াইগ্রামে পেয়েছে ৮১ হাজার ৪৮৪ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী এম ইউসুফ আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছে ২ হাজার ৭৭০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ এমদাদুল্লাহ্ হাতপাখা প্রতীকে পেয়েছে ৩ হাজার ৮১৮ ভোট এবং এবি পার্টির প্রার্থী মোঃ মোকছেদুল মমিন ঈগল প্রতীকে পেয়েছে ২৫৪ ভোট।
আলহাজ্ব আব্দুল আজিজ ধারাবারিষা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান, ১বার গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান ও বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে আছেন । তার প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রার্থী মাওলানা আব্দুল হাকিম প্রথমে বনপাড়া পৌর ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বর্তমানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারীর দায়িত্বে আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত

» মোটরসাইকেল কিনে না বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ,ছেলে আটক

» খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

» জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

» তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা তুলে নেয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

» চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়িপেটার ১জন অভিযোগে গ্রেফতার

» ফোনে চার্জ থাকছে না? কোন অ্যাপ ব্যাটারি শেষ করছে জানাবে গুগল

» বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

» আড়ংয়ে ব্যাগ না দেওয়ায় হাতে কাপড় নিয়ে ফিরলেন রুমিন ফারহানা

» পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাটোর-৪ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে সংসদ সদস্য পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ । তিনি ধানের শীষ প্রতীক নিয়ে দুই উপজেলায় পেয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৮৪৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৮৯ ভোট।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। তার দেওয়া তথ্যমতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে চারটটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে ১৬৭টি কেন্দ্রে। এরমধ্যে গুরুদাসপুরের ৬৮ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৬ হাজার ৫৪১ ভোট। বড়াইগ্রামের ৯৯ কেন্দ্রে পেয়েছে ৯৩ হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল হাকিম গুরুদাসপুরে পেয়েছে ৫২ হাজার ৭০৫ ভোট এবং বড়াইগ্রামে পেয়েছে ৮১ হাজার ৪৮৪ ভোট।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী এম ইউসুফ আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছে ২ হাজার ৭৭০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ এমদাদুল্লাহ্ হাতপাখা প্রতীকে পেয়েছে ৩ হাজার ৮১৮ ভোট এবং এবি পার্টির প্রার্থী মোঃ মোকছেদুল মমিন ঈগল প্রতীকে পেয়েছে ২৫৪ ভোট।
আলহাজ্ব আব্দুল আজিজ ধারাবারিষা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান, ১বার গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান ও বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে আছেন । তার প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রার্থী মাওলানা আব্দুল হাকিম প্রথমে বনপাড়া পৌর ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বর্তমানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারীর দায়িত্বে আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com