রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। এ উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোটকেন্দ্রের সামনে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সশস্ত্র উপস্থিতি দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ভোটকেন্দ্রের সামনে সেনাবাহিনীর সশস্ত্র টহল লক্ষ্য করা যায়। মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও র‍্যাবের কড়া নিরাপত্তা ছিল।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে মোট ১৩ হাজার ৮৮৪ জন ভোটার রয়েছেন।

ভোরের আলো ফুটতেই বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ব্যস্ততা। রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা উপস্থিত হতে শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভোটগ্রহণ কর্মকর্তারা এজেন্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ঢাকায় ২৬ হাজার ৫১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছেন ১ লাখ ৩ হাজার। এছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

ভোটের মাঠে অপরাধ দমন ও তাৎক্ষণিক বিচারকার্য পরিচালনার জন্য ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রথম ধাপে বগুড়ায় ফ্যামিলি কার্ড পেল ৪৯৬ জন

» দুই ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

» তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

» ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক ইসরায়েলি নিহত

» প্রাচীন মিশরে পারফিউম ব্যবহার হতো মমি সংরক্ষণে

» ‘আগে সালামি পেতাম, এখন আমার উন্নতি হয়েছে’

» বিশেষ অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ এক সন্ত্রাসী গ্রেফতার

» ‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের আলোচনা

» ঢাবিতে পিটিয়ে হত্যা : ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

» নিজের পছন্দের যে ব্যাটিং অর্ডারে খেলতে চান মিরাজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। এ উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি ভোটকেন্দ্রের সামনে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সশস্ত্র উপস্থিতি দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ভোটকেন্দ্রের সামনে সেনাবাহিনীর সশস্ত্র টহল লক্ষ্য করা যায়। মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও র‍্যাবের কড়া নিরাপত্তা ছিল।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, এ কেন্দ্রে নারী-পুরুষ মিলিয়ে মোট ১৩ হাজার ৮৮৪ জন ভোটার রয়েছেন।

ভোরের আলো ফুটতেই বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ব্যস্ততা। রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা উপস্থিত হতে শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভোটগ্রহণ কর্মকর্তারা এজেন্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ঢাকায় ২৬ হাজার ৫১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছেন ১ লাখ ৩ হাজার। এছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

ভোটের মাঠে অপরাধ দমন ও তাৎক্ষণিক বিচারকার্য পরিচালনার জন্য ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com