সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের পিকনিক অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরাম (এবিএইচএফ)-এর উদ্যোগে সংগঠনের বার্ষিক পারিবারিক পিকনিক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সিডনির মনোরম লেকসাইড প্যাভিলিয়ন, অস্ট্রেলিয়ান বোটানিক গার্ডেন, মাউন্ট আনান-এ দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

প্রবাসী বাংলাদেশি স্বাস্থ্য পেশাজীবী, তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

সকালে অতিথিদের আগমন ও প্রাতরাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এবিএইচএফ এর সভাপতি ডা. সত্যজিৎ দত্ত উপস্থিত সব সদস্য, অতিথি ও তাঁদের পরিবারকে আন্তরিক স্বাগত জানান।

তিনি প্রবাসে বসবাসরত বাংলাদেশি স্বাস্থ্য পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সংযোগ এবং সামাজিক সম্প্রীতি জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনে শিশু ও পরিবারের সদস্যদের জন্য ছিল বিভিন্ন মজার গেমস, অংশগ্রহণমূলক কার্যক্রম এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। মধ্যাহ্নভোজ ও আপ্যায়নের পাশাপাশি অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটানোর সুযোগ পান। হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সত্ত্বেও এক ছাদের নিচে সবাই মিলিত হয়ে আনন্দ উপভোগ করেন, যা পুরো আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

এই পিকনিকে চিকিৎসক, দন্তচিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, নার্স, প্রশাসনিক কর্মকর্তা, অ্যাকাডেমিক ও শিক্ষার্থীরা একত্রিত হন। অনেক সদস্য তাঁদের শিশুদের পাশাপাশি বয়োজ্যেষ্ঠ বাবা-মাকেও সঙ্গে নিয়ে উপস্থিত হন, ফলে অনুষ্ঠানটি হয়ে ওঠে সত্যিকার অর্থে একটি পারিবারিক মিলনমেলা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে এবিএইচএফ এর সাধারণ সম্পাদক ডা. রুমানা আফরোজ সবাইকে ধন্যবাদ জানান। তিনি সভাপতি, সদস্যবৃন্দ, তাঁদের পরিবার, স্বেচ্ছাসেবক, সহযোগী ও ভেন্ডরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

» আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

» আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

» বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার

» কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

» দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

» জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

» বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

» ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের পিকনিক অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরাম (এবিএইচএফ)-এর উদ্যোগে সংগঠনের বার্ষিক পারিবারিক পিকনিক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সিডনির মনোরম লেকসাইড প্যাভিলিয়ন, অস্ট্রেলিয়ান বোটানিক গার্ডেন, মাউন্ট আনান-এ দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

প্রবাসী বাংলাদেশি স্বাস্থ্য পেশাজীবী, তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

সকালে অতিথিদের আগমন ও প্রাতরাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এবিএইচএফ এর সভাপতি ডা. সত্যজিৎ দত্ত উপস্থিত সব সদস্য, অতিথি ও তাঁদের পরিবারকে আন্তরিক স্বাগত জানান।

তিনি প্রবাসে বসবাসরত বাংলাদেশি স্বাস্থ্য পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সংযোগ এবং সামাজিক সম্প্রীতি জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনে শিশু ও পরিবারের সদস্যদের জন্য ছিল বিভিন্ন মজার গেমস, অংশগ্রহণমূলক কার্যক্রম এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। মধ্যাহ্নভোজ ও আপ্যায়নের পাশাপাশি অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটানোর সুযোগ পান। হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সত্ত্বেও এক ছাদের নিচে সবাই মিলিত হয়ে আনন্দ উপভোগ করেন, যা পুরো আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।

এই পিকনিকে চিকিৎসক, দন্তচিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, নার্স, প্রশাসনিক কর্মকর্তা, অ্যাকাডেমিক ও শিক্ষার্থীরা একত্রিত হন। অনেক সদস্য তাঁদের শিশুদের পাশাপাশি বয়োজ্যেষ্ঠ বাবা-মাকেও সঙ্গে নিয়ে উপস্থিত হন, ফলে অনুষ্ঠানটি হয়ে ওঠে সত্যিকার অর্থে একটি পারিবারিক মিলনমেলা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে এবিএইচএফ এর সাধারণ সম্পাদক ডা. রুমানা আফরোজ সবাইকে ধন্যবাদ জানান। তিনি সভাপতি, সদস্যবৃন্দ, তাঁদের পরিবার, স্বেচ্ছাসেবক, সহযোগী ও ভেন্ডরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com