ন্যায্য ভাড়ার দাবি, দুই ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পুলিশের আশ্বাসে দুুই ঘণ্টা পরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছাড়লেন ন্যায্য ভাড়ার দাবিতে আন্দোলনরত যাত্রীরা। তবে যানচলাচল শুরু হলেও সড়কে যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা সড়ক থেকে যাত্রীরা সরে গেলে যানচলাচল শুরু হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সোমবার সন্ধ্যায় থেকে পোশাক শ্রমিকরা কারখানার ছুটি পেয়ে ভোটের জন্য বাড়ি ফিরতে শুরু করেছে। সেই সুযোগে গণপরিবহনগুলোতে দ্বিগুণ, তিনগুণ ভাড়া বেশি দাবি করে যাত্রীদের জিম্মি করছে। তাই ন্যায্য ভাড়ার দাবিতে সড়কে অবরোধ করা হয়েছিল বলে জানায়।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান  বলেন, সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ন্যায্য ভাড়ার দাবিতে পোশাক শ্রমিক ও যাত্রীরা আন্দোলন শুরু করে। পরে সকাল ১০টার দিকে যাত্রীদের বুঝিয়ে রাস্তায় যানচলাচল শুরু করা হয়েছে। যাত্রীদের দাবি অনুযায়ী ন্যায্য ভাড়া নিশ্চিতের লক্ষ্যে পুলিশ কাজ করছে। তবে কোথাও কোথাও গাড়ির ধীরগতি রয়েছে। সেজন্য পুলিশ সেনাবাহিনী বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

» আড়ংয়ে ব্যাগ না দেওয়ায় হাতে কাপড় নিয়ে ফিরলেন রুমিন ফারহানা

» পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

» সুবিধাবঞ্চিতদের সেবায় তহবিল সংগ্রহে ‘হিউম্যানিটি ফার্স্ট’-এর ইফতার মাহফিল

» কমলাপুর থেকে সময় মতো ছাড়ছে ট্রেন, যাত্রীদের ভীড়

» সিরিজ নির্ধারণী ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

» ট্রল নিয়ে বিরক্ত শ্রাবন্তী, বললেন ‘একটা সীমা থাকা উচিত’

» মিত্রদের ওপর ইরানের হামলাকে ‘অপ্রত্যাশিত’ বললেন ট্রাম্প

» ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ

» সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ন্যায্য ভাড়ার দাবি, দুই ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পুলিশের আশ্বাসে দুুই ঘণ্টা পরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছাড়লেন ন্যায্য ভাড়ার দাবিতে আন্দোলনরত যাত্রীরা। তবে যানচলাচল শুরু হলেও সড়কে যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা সড়ক থেকে যাত্রীরা সরে গেলে যানচলাচল শুরু হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সোমবার সন্ধ্যায় থেকে পোশাক শ্রমিকরা কারখানার ছুটি পেয়ে ভোটের জন্য বাড়ি ফিরতে শুরু করেছে। সেই সুযোগে গণপরিবহনগুলোতে দ্বিগুণ, তিনগুণ ভাড়া বেশি দাবি করে যাত্রীদের জিম্মি করছে। তাই ন্যায্য ভাড়ার দাবিতে সড়কে অবরোধ করা হয়েছিল বলে জানায়।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান  বলেন, সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ন্যায্য ভাড়ার দাবিতে পোশাক শ্রমিক ও যাত্রীরা আন্দোলন শুরু করে। পরে সকাল ১০টার দিকে যাত্রীদের বুঝিয়ে রাস্তায় যানচলাচল শুরু করা হয়েছে। যাত্রীদের দাবি অনুযায়ী ন্যায্য ভাড়া নিশ্চিতের লক্ষ্যে পুলিশ কাজ করছে। তবে কোথাও কোথাও গাড়ির ধীরগতি রয়েছে। সেজন্য পুলিশ সেনাবাহিনী বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com