শাহবাগ এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ সকাল থেকেই এই উদ্যোগ নেওয়া হয়।

শনিবার সকালে শাহবাগ, কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও আশপাশের এলাকায় এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় সারি সারি জলকামানও সাজিয়ে রাখা হয়েছে। অবশ্য আজ কাকরাইল, শাহবাগ বা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কোনো ব্যারিকেড রাখা হয়নি।

দেখা গেছে, সকাল থেকেই এ এলাকায় অন্যান্য দিনের তুলনায় যানচলাচল কম। পথচারীদের সংখ্যাও খুব কম।

গতকাল বিকাল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেখানেও পুলিশের সাথে সংঘর্ষ হয়। পরে ইনকিলাব মঞ্চের আহত সদস্য সচিব ভিডিও বার্তায় অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতেই এই হামলা করা হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ব্যাপারে সুষ্ঠু কোনো পদক্ষেপ না নেয়, তাহলে শুধু এতটুকু বলবো, ‘আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেবো’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাহবাগ এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ সকাল থেকেই এই উদ্যোগ নেওয়া হয়।

শনিবার সকালে শাহবাগ, কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও আশপাশের এলাকায় এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে এসব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় সারি সারি জলকামানও সাজিয়ে রাখা হয়েছে। অবশ্য আজ কাকরাইল, শাহবাগ বা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কোনো ব্যারিকেড রাখা হয়নি।

দেখা গেছে, সকাল থেকেই এ এলাকায় অন্যান্য দিনের তুলনায় যানচলাচল কম। পথচারীদের সংখ্যাও খুব কম।

গতকাল বিকাল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেখানেও পুলিশের সাথে সংঘর্ষ হয়। পরে ইনকিলাব মঞ্চের আহত সদস্য সচিব ভিডিও বার্তায় অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতেই এই হামলা করা হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ব্যাপারে সুষ্ঠু কোনো পদক্ষেপ না নেয়, তাহলে শুধু এতটুকু বলবো, ‘আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেবো’।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com